**আমাদের এই আজকের আর্টিকেলে আমরা তিনটি Example Hand Play এর মাধ্যমে শিখবো তিনটি টেকনিক For Declare Play, যেগুলো আপনার Bridge Logical Thinking কে আরো বেশি শক্তিশালী করতে সাহায্য করবে। প্রতিটি হ্যান্ডে আমার দেওয়া Solution দেখার পূর্বে আপনি নিজে প্ল্যান করুন কিভাবে আপনি Continue করবেন।**
A.
ইস্ট 1♦️ ওপেন করেছে, সাউথ 2♠️ weak jump করেছে, ওয়েস্ট negative double করেছে এবং নর্থ 4♠️ jump করেছে। ওয়েস্ট ♦️10 lead করলো এবং ইস্ট ♦️A দিয়ে নিয়ে ♦️KQ cash করলো, যেখানে ওয়েস্ট একটি ♣️club discard করলো থার্ড রাউন্ড ♦️diamond তে। এবারে ইস্ট ♥️9 খেললো, ওয়েস্ট একটি low ♥️heart দিলো এবং আপনি নর্থ হ্যান্ডের ♥️A দিয়ে ট্রিকটি নিলেন।
⬇️**এখন আপনার কাছে আমার প্রশ্ন**⬇️
(১) আপনি কি ♠️spade finesse করবেন? নাকি ♠️A cash করবেন এটা ভেবে যে ওয়েস্ট হ্যান্ডে singleton ♠️K আছে? 🤔🤔
(২) যদি ♠️spade finesse করেন, দেখা গেলো first round ♠️spade finesse success করলো, তাহলে এরপরে কিভাবে continue করবেন? 🤔🤔🤔
**bidding থেকে information নিয়ে সঠিকভাবে guess করুন এবং logical line টি খোঁজার চেষ্টা করুন।**
সঠিক guess:- যেহেতু ইস্ট first seat এ বসে 1♦️ open করেছে সেহুতু তার কাছে কমপক্ষে 12hcp বা 12 points থাকার কথা। ইস্ট তিন রাউন্ড ♦️AKQ ট্রিক নিলো, যার ফলে আমরা জেনে গেলাম ইস্ট হ্যান্ডে ♦️diamond এ 10hcp ছিল, তারমানে ইস্ট হ্যান্ডে এখনো কমপক্ষে 2hcp আছে অন্যকোন suit এ।
ইস্ট হ্যান্ডে 5 cards ♦️diamond ছিল আমরা জানতে পারলাম। তাহলে আর বাকি থাকলো ♣️KQ♥️QJ♠️K অনার্স গুলো। এখন লক্ষ্য করুন Declare সাইডে এখনো দুটি loser আছে, একটি ♣️club ও একটি ♠️spade loser, এখন কথা হচ্ছে যদি ♣️K বা ♣️Q এর কোন একটি ইস্ট হ্যান্ডে থাকে সেক্ষেত্রে কোনোভাবেই contact success হবে না কারণ ♣️club এ একটি ট্রিক তারা পাবেই, তাতে ♠️K যে হ্যান্ডেই থাকুক। আবার আমাদের কাছে মাত্র ছয়টি ♥️heart আছে, আমরা যদি প্ল্যান করি যে দুই রাউন্ড ♥️AK cash করে একটি ♥️heart ruff করে dummy তে একটি ♥️heart ফ্রি করবো? তাহলে সেটি সম্ভব না কারণ কারণ কোন একটি opponent এর কাছে কমপক্ষে চারটি ♥️heart থাকবেই। এখন আপনি guess করতে পারেন যে ওয়েস্ট হ্যান্ডে singleton ♠️K আছে ও ইস্ট এর কাছে ♥️Q আছে? তাহলে প্রশ্ন হচ্ছে ওয়েস্ট শুধুমাত্র ♣️KQ♥️J নিয়ে 2level এ negative double করলো যেখানে তার পার্টনার কে 3level এ bid করতে হবে কারণ সাউথ 2♠️ bid করেছে? আবার যদি ♥️Q ও singleton ♠️K west হ্যান্ডে থাকে তাহলে ইস্ট হ্যান্ডে অবশই ♣️K বা ♣️Q থাকার কথা যেহুতু ইস্ট 1♦️ ওপেন করেছে, তাই আপনি যদি ♠️A cash করেন ও ওয়েস্ট থেকে singleton ♠️K পরে যায় তাতেও contract success হবে না আপনার ♣️club loser টির কারণে। সুতরাং, বাধ্য হয়ে এখন আমাদের মনে করতে হবে যে ইস্ট হ্যান্ডে ♠️K আছে এবং ওয়েস্ট হ্যান্ডে ♣️KQ♥️Q আছে। সুতরাং, এখন আমরা নর্থ থেকে একটি ♠️spade লিড করে ♠️J দিয়ে finesse করলাম যেখানে ওয়েস্ট একটি ♠️spade দিলো ও finesse টি কাজ করলো। এখন আপনি কিভাবে continue করবেন?
যদি আমরা এখন ♥️heart বা ♣️club লিড করে নর্থে গিয়ে একটি ♠️spade খেলে দ্বিতীয়বারের জন্য ♠️spade finesse করি তাহলে আমরা আমাদের ♣️club loser টি কাটতে পারবো না। আমাদের কাছে যেহুতু মোট নয়টি ♠️spade ছিল তাই এখন আমাদের ভেবে নিতে হবে ডিফেন্ডারদের হাতে ♠️spade 2-2 অবস্থায় ছিল, তাই এখন আমরা যদি নর্থে গিয়ে আবার ♠️spade লিড করে আবার ♠️spade finesse করার পরিকল্পনা করি তবে contract ফেল হয়ে যাবে। তাহলে পজিশনটি ঠিক এই জায়গায় এসে দাঁড়ালো।⬇️
এখন ♠️A cash করবো (পরেও করা যাবে)। ♥️3 lead করে ♥️K দিয়ে ধরে আবার একটি ♥️heart খেলে ruff করবো, যার ফলে ইস্ট হ্যান্ডের ♥️heart গুলো Eliminate হয়ে যাবে। এবার আমাদের ♠️spade গুলো cash করতে থাকবো, কিন্তু নর্থ থেকে শেষ ♥️heart টি discard করা যাবে না ওটি রেখে দিতে হবে। Last three cards ending এর সময় সাউথ হ্যান্ডে থাকবে ♠️8♣️76 ও ওয়েস্ট এর কাছে থাকবে ♥️Q♣️KQ এবং নর্থে থাকবে ♥️6♣️AJ, এখন আমরা ♠️8 খেলবো, ওয়েস্ট যদি একটি ♣️club discard করে তবে নর্থের ♥️6 discard করবো, আর যদি ওয়েস্ট ♥️Q discard করে তবে নর্থের ♣️J discard করবো নর্থের ♥️6 winner এ পরিণত হবে!! ব্রিজ খেলায় এই টেকনিকটিকে বলা হয় Sinister Squeeze, এটি Simple Squeeze এর একটি variation.
⬆️ওপরের deal টির সম্পূর্ণ চিত্র নিচে দেওয়া হলো।⬇️
**এখন আপনার প্রশ্ন থাকতে পারে ওয়েস্ট এর কাছে যদি পাঁচটি ♥️heart ও একটি ♠️spade এবং ইস্ট এর কাছে দুটি ♥️heart ও তিনটি ♠️spade থাকতো তাহলে তো আমরা প্রথমবার ♠️spade finesse করার পরে ♠️A cash করলে contract ফেল করতো, হ্যা আপনি সঠিক ধরেছেন, তাহলে সেক্ষেত্রে ♠️A cash না করে একটি ♥️heart খেলে dummy তে গিয়ে ♠️spade খেলে দ্বিতীয়বারের জন্য ♠️spade finesse করতে হতো-তারপরে সকল ♠️spade গুলো cash করে শেষ ♠️spade টিতে ওয়েস্ট কে Sinister Squeeze করতে হতো। কিন্তু ওয়েস্ট এর কাছে পাঁচটি ♥️heart থাকার সম্ভবনা নেই বললেই চলে, কারণ ওয়েস্ট negative double করেছে, যার অর্থ তার কাছে মাত্র চারটি ♥️heart আছে।
আরো একটি বিষয় লক্ষ্য করুন ইস্ট যদি ♦️AKQ cash করার পরে ♥️heart লিড না করে একটি ♣️club লিড করতো ও ওয়েস্ট ♣️K বা ♣️Q দিতো তাহলে আমাদের বাধ্য হয়ে নর্থের ♣️A দিয়ে নিতে হতো, যার ফলে dummy ও declare হ্যান্ডের communication cut হয়ে যেতো এবং Squeeze ফেল হতো।
ইস্ট যখন থার্ড রাউন্ড ♦️diamond cash করলো তখন ওয়েস্ট ♣️club discard করার পরিবর্তে একটি ♠️spade দিয়ে ruff করে ♣️K বা ♣️Q খেললে dummy-declare communication cut হয়ে যেত যার ফলে ওয়েস্ট কে Squeeze করা যেত না।**
⬆️ওপরের হ্যান্ডটি নিজে খেলে চেষ্টা করুন।⬇️
```html
```
B.
South 1♣️ ওপেন করেছে, ওয়েস্ট 2♣️ Michaels cuebid করেছে (showing atleast 5♠️-5♥️), নর্থ 2NT, east 3♥️ (atleast 3 cards hearts), south 3NT, and west 4NT quantitive raise, এরপরে সবাই pass করেছে। ইস্ট ♠️9 lead করলো, সাউথ একটি low ♠️spade দিলো, ওয়েস্ট ♠️Q এবং আপনি নর্থের ♠️K দিয়ে প্রথম ট্রিকটি নিলেন।
**⬇️এখন কিভাবে আপনি continue করবেন?⬇️**
আমাদের কাছে মোট ছয়টি ♠️spades আছে, ওয়েস্ট এর কাছে পাঁচটি ♠️spades আছে যেহুতু সে Michaels cuebid করেছিল, ওয়েস্ট এর কাছে ছয়টি ♠️spades থাকলে ইস্ট যেহুতু 3♥️ support করেছিল সেহেতু ওয়েস্ট 4♥️ bid করতো তার unbalanced hand নিয়ে সাউথের 3NT এর পরে। ওয়েস্ট হ্যান্ডে পাঁচটি ♠️spades থাকলে ইস্ট হ্যান্ডে তাহলে দুটি ♠️spades আছে, যেহুতু ইস্ট ♠️9 lead করেছে সুতরাং ওয়েস্ট এর কাছেই ♠️J আছে কারণ ইস্ট হ্যান্ডে ♠️J থাকলে doubleton ♠️spades থেকে সে ♠️J টি লিড করতো। এখন লক্ষ্য করুন আমাদের কাছে দুটি ♠️spades ট্রিক, দুটি ♦️diamond ট্রিক, একটি ♣️club ট্রিক = ৫টি winner আছে। আমাদের আরো ৫টি ট্রিক প্রয়োজন contract success করতে হলে। এই পাঁচটি ট্রিকের মধ্যে তিনটি ট্রিক ♦️diamond থেকে আসতে পারে যদি ♦️diamond ওয়েস্ট এর কাছে তিন card আর ইস্ট এর কাছে দুই card থাকে কিংবা ইস্ট এর কাছে তিনটি ♦️diamond ও ওয়েস্ট এর কাছে দুটি ♦️diamond থাকে। ওয়েস্ট এর কাছে ♥️A থাকার কথা কারণ ♠️spade এ যদি ওয়েস্ট হ্যান্ডে ♠️QJ =3hcp থাকে তাহলে তার কাছে আরো 6hcp থাকার কথা যেহুতু Michaels cuebid করেছিল, যদি বাকি 6hcp এর 5hcp ♣️club suit এ থাকে তাহলে ওয়েস্ট এর shape হবে 5-5-1-2, সুতরাং ওয়েস্ট হ্যান্ডে যদি মাত্র একটি ♦️diamond থাকে তারমানে ইস্ট হ্যান্ডে চারটি ♦️diamond আছে - তাহলে কোনোভাবেই contract টি success করা সম্ভব নয়, contract success করতে অবশ্যই ♦️diamond 3-2 or 2-3 break করতে হবে। এবার কল্পনা করুন, যদি ওয়েস্ট হ্যান্ডে তিনটি ♦️diamond থাকে সেক্ষত্রে আমরা ♦️AK cash করে একটি ♦️diamond লিড করলে ওয়েস্ট ট্রিকটি ধরার পরে ♠️spade খেলতে পারছে না কারণ আমরা নর্থ থেকে ♠️10 দিয়ে ট্রিকটি নিতে পারবো। যদি ইস্ট হ্যান্ডে তিনটি ♦️diamond থাকে এবং আমরা ♦️AK cash করে আবার ♦️diamond খেলি তবে ইস্ট ট্রিকটি নেওয়ার পরে ♠️spade লিড করবে যার ফলে আমাদের হাত থেকে ♠️spade control চলে যাবে, ইস্ট ♠️spade লিড করলে যদি আমরা ♠️spade A দিয়ে ধরি তাহলে আমাদের হাতে তখন মোট ট্রিক হবে ♦️diamond এ পাঁচটি, ♣️A একটি, ♠️spade এ দুটি = ৮টি ট্রিক, তাহলে ♥️heart এ আমাদের আরো দুটি ট্রিক লাগবে, আর সেই দুটি ♥️heart ট্রিক তৈরী করার জন্য যখন আমরা ♥️heart খেলবো ওয়েস্ট ♥️A দিয়ে নিয়ে ওয়েস্ট এর বাকি তিনটি ফ্রি ♠️spade ট্রিক নিয়ে নেবে যার ফলে contract success হবে না। আবার মনে করুন ইস্ট এর কাছে যদি তিনটি ♦️diamond থাকে, তাহলে আমরা ♦️diamond না খেলে এক্ষুনি যদি নর্থ থেকে একটি ♥️heart খেলি এটা ভেবে যে ওয়েস্ট ♥️A দিয়ে নিলে সে আর ♠️spade লিড করতে পারবে না? তাহলে ওয়েস্ট ♥️A দিয়ে নিয়ে একটি ♣️club লিড করবে যার ফলে ইস্ট হ্যান্ডে দুটি ♣️club ট্রিক create হয়ে যাবে, তারপরে ইস্ট যখন ♦️diamond এ খেলা পাবে সে ♣️club ট্রিক দুটি নিতে পারবে। একারণেই এখন আমাদের যেটি করতে হবে সেটি হচ্ছে avoidance play টেকনিক apply করতে হবে। সুতরাং ইস্ট হ্যান্ডে যদি তিনটি ♦️diamond এর সাথে ♦️Q থাকে তাহলে আমরা ইস্ট কে কোনোভাবেই avoid করতে পারবো না, সে lead পাবেই। যদি ওয়েস্ট হ্যান্ডে ♦️QJ doubleton থাকে সেক্ষেত্রে ♦️AK cash করলে হবে না, ওয়েস্ট হ্যান্ডে যদি ♦️J থাকে doubleton এর সাথে তাহলেও ইস্ট কে avoid করা যাবে না, কারণ নর্থ থেকে low ♦️diamond lead করলে ইস্ট ♦️Q দিয়ে নেবে। আবার আমরা এখন নর্থ থেকে ♥️heart লিড করতে পারছি না কারণ ওয়েস্ট ♥️A দিয়ে নেওয়ার পরে একটি ♣️club lead করবে, তারপরে ইস্ট ♦️diamond এ খেলা পেলে ♣️club এর দুটি ট্রিক নিয়ে নেবে। সুতরাং ওয়েস্ট হ্যান্ডে অবশ্যই ♦️Q টি থাকতে হবে doubleton ♦️diamond এর সাথে, east কে avoid করার জন্য। ওয়েস্ট এর কাছে ♦️QJ doubleton থাকলে তাহলে এক রাউন্ড ♦️diamond cash করে একটি low ♦️diamond lead করা যাবে, কিন্তু যেহুতু আমরা জানি না ওয়েস্ট এর কাছে ♦️QJ আছে নাকি ♦️Qx আছে তাই আমাদের সাউথ হ্যান্ডে আসতে হবে ♣️A এর মাধ্যমে, এখন মনে করুন ওয়েস্ট হ্যান্ডে ♦️QJ আছে, তাহলে নর্থ থেকে ♣️club lead করে ♣️A দিয়ে ধরে আমরা যখন ♦️diamond lead করবো ওয়েস্ট যদি ♦️J দেয় তাহলে আমরা কি করবো? তাহলে বাধ্য হয়ে আমাদের নর্থ থেকে একটি low ♦️diamond দিয়ে তাঁদের একটি ট্রিক ছেড়ে দিতে হবে কারণ আমরা যদি নর্থ থেকে ♦️A দিয়ে নেই তাহলে আর কোনোভাবেই নর্থ হ্যান্ডে পৌঁছাতে পারবো না established ♦️diamond ট্রিক গুলো নেওয়ার জন্য। এখন লক্ষ্য করুন, ওয়েস্ট হ্যান্ডে যদি ♦️Qx থাকে তাহলে নর্থ থেকে যদি আমরা এক রাউন্ড ♦️diamond cash করি তাহলে ওয়েস্ট তার ♦️Q unblock করে দেবে, যার ফলে ইস্ট কে avoid করা যাবে না। তাই বাধ্য হয়ে আমাদের এটা ভেবে নিতে হবে যে ওয়েস্ট হ্যান্ডে ♦️Qx আছে, তাই নর্থ থেকে আমরা এখন ♣️club lead করে ♣️A দিয়ে ধরে একটি ♦️diamond lead করবো (avoidance play), ওয়েস্ট যদি একটি low ♦️diamond দেয় তবে নর্থ থেকে ♦️A বা ♦️K দেবো এবং এরপরে নর্থ থেকে একটি low ♦️diamond lead করবো যাতে খেলাটি ওয়েস্ট হ্যান্ডে যায় ♦️Q এর মাধ্যমে, আর যখন আমরা সাউথ থেকে ♦️diamond lead করছি ওয়েস্ট যদি ♦️Q দেয় তাহলে আমরা নর্থ থেকে একটি low ♦️diamond (avoidance play) দিয়ে ছেড়ে দেবো যার ফলে ইস্ট কেও avoid করতে পারলাম আবার আমাদের ♦️diamond suit established হলো। এখন ওয়েস্ট ♦️Q নেওয়ার পরে ♠️spade লিড করতে পারছে না কারণ dummy এর ♠️10 দিয়ে আমরা ট্রিক নিতে পারবো, আবার ওয়েস্ট ♣️club লিড করতে পারছে না যেহুতু তার কাছে শুরু থেকেই মাত্র একটি ♣️club ছিল যেটি সে আমাদের ♣️A তে দিয়েছে , ওয়েস্ট হ্যান্ডের shape ছিলো 5♠️-5♥️-2♦️-1♣️, তাই এখন ওয়েস্ট বাধ্য হয়েই ♥️A cash করবে কিংবা একটি low ♥️heart lead করবে - দুই ক্ষেত্রেই আমরা dummy তে যেতে পারবো যেহুতু dummy তে ♥️QJ আছে।
**আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে ওয়েস্ট এর shape যদি 5-5-3-0 হয় এবং এবং ইস্ট হ্যান্ডে ♥️A থাকে তাহলে যখন নর্থ থেকে ♣️club খেলে সাউথের ♣️A দিয়ে ধরার পরে ♦️diamond lead করলাম ও ওয়েস্ট একটি low ♦️diamond দিলো এবং আমরা নর্থ থেকে ♦️A দিয়ে নিয়ে নর্থ থেকে একটি low ♦️diamond lead করলাম ও ওয়েস্ট ♦️Q দিয়ে নিলো, তারপরে যদি ওয়েস্ট একটি ♥️heart lead করতো তাহলে ইস্ট ♥️A দিয়ে নিয়ে তার established হওয়া দুটি ♣️club ট্রিক নিলেই তো 4NT contract টি ধ্বংস হয়ে যেতো। হ্যা সঠিক ধরেছেন, যদি ওয়েস্ট এর shape 5-5-3-0 হতোই আর ইস্ট হ্যান্ডে ♥️A থাকতো সেক্ষত্রে নর্থ থেকে ♠️K দিয়ে প্রথম ট্রিকটি win করার পরে নর্থ থেকে একটি ♣️club খেলার পরিবর্তে একটি low ♦️diamond lead করে ওয়েস্টকে একটি ট্রিক দিতে হতো, তাহলেই contract success হতো। কিন্তু ওয়েস্ট এর shape 5-5-3-0 ও ইস্ট হ্যান্ডে ♥️A থাকার সম্ভবনা খুব খুব কম।**
⬆️ওপরের deal টির সম্পূর্ণ চিত্র নিচে দেওয়া হলো।⬇️
⬆️ওপরের হ্যান্ডটি আপনি নিজে খেলে চেষ্টা করুন এবং analysis করুন, নিচে সম্পূর্ণ লিংকটি দেওয়া হলো।⬇️
```html
```
C.
(Interactive Hand Analysis: Board 11)
East 2♦️ jump (weak two bid) করেছে, সাউথ 2♠️, west 4♦️ raise করেছে এবং নর্থ 4♠️ bid করেছে, all pass, east ♣️6 lead করেছে এবং আপনি নর্থের ♣️A দিয়ে ট্রিকটি নিয়ে ♠️A cash করলেন, এখন ডিফেন্ডারদের হাতের অবশিষ্ট Trump Cards গুলো pick up করার জন্য কিভাবে নর্থ হ্যান্ডে প্রবেশ করবেন?
**সমস্যা**:- যেহুতু ইস্ট ♣️6 দিয়ে lead ওপেন করেছে সেহুতু ইস্ট হ্যান্ডে সম্ভবত singleton ♣️club ছিলো। লক্ষ্য করুন ♣️club এর সব hcp আমাদের কাছে আছে, তাহলে ইস্ট এর কাছে ♣️club এর কোন hcp না থাকা সত্ত্বেও সে ♦️diamond বা ♥️heart লিড না করে ♣️club কেনো লিড করলো? 🤔
যদি ইস্ট এর কাছে দুটি, তিনটি বা চারটি ♣️club থাকতো তাহলে এখন সাউথ থেকে একটি ♣️club lead করে নর্থের ♣️Q দিয়ে নিয়ে প্রতিপক্ষের Trump Cards গুলো pick up করতে পারতাম, কিন্তু ইস্ট এর কাছে যেহুতু singleton ♣️club ছিল তাই এখন যদি সাউথ থেকে ♣️club lead করে নর্থের ♣️Q দিয়ে ধরা হয় তাহলে ইস্ট ruff করবে ও একটি low ♥️heart lead করবে, আমরা ♥️A দিয়ে নেওয়ার পরে যদি একটি ♦️diamond খেলি তাহলে ওয়েস্ট ট্রিকটি নেবে ও একটি ♣️club খেলবে, ইস্ট ruff করবে ও একটি low ♥️heart খেলবে ও ওয়েস্ট ট্রিকটি ধরার পরে আবার একটি ♣️club lead করবে এবং ইস্ট ruff করবে, যার ফলে আমাদের 4♠️ contract টি ডুবে যাবে। ঠিক একইভাবে ♥️A দিয়ে ধরার পরে যদি আমরা ♦️diamond লিড খেলার পরিবর্তে একটি ♥️heart খেলি তাতেও ওয়েস্ট ধরবে ও ♣️club লিড করবে, ইস্ট ruff করে একটি ♦️diamond লিড করবে, ওয়েস্ট ♦️diamond ট্রিকটি ধরে আবার একটি ♣️club লিড করবে এবং ইস্ট ruff করবে, এভাবেও আমাদের 4♠️ contract টি ডুবে যাবে।
**সমাধান**:- আমরা সাউথের ♠️A নেওয়ার পরে তৎক্ষণাৎ একটি ♦️diamond লিড করে দেবো, ওয়েস্ট ধরবে ও একটি ♣️club লিড করবে এবং ইস্ট ruff করবে। এবারে ইস্ট যদি একটি ♦️diamond খেলে তবে নর্থ হ্যান্ডে আমরা ruff করে ডিফেন্ডারদের Trumps pick up করে সাউথের চতুর্থ ♣️club টিতে নর্থ থেকে losing ♦️diamond loser টি discard করবো। আর যদি ইস্ট ♦️diamond না খেলে একটি ♥️heart লিড করে তবে সাউথের ♥️A দিয়ে ধরে সাউথের শেষ ♦️diamond টি খেলে নর্থ হ্যান্ডে ruff করে Trumps pick up করবো। ব্যাস সমস্যার সমাধান হয়ে গেলো। ব্রিজ খেলায় এই টেকনিকটিকে বলা হয় scissors coup. এই hand টি গত 12/02/2026 BBO free daylong tournament খেলছিলাম আমি, ওখানে এসেছিলো।
⬆️ওপরের hand টির সম্পূর্ণ চিত্র নিচে দেওয়া হলো⬇️
⬇️সাউথ থেকে প্রথম ♦️diamond lead করার পরে ওয়েস্ট ট্রিকটি নিয়ে একটি ♣️club লিড করলো সেই পজিশনের চিত্র⬇️
⬆️ওপরের hand টি নিজে খেলুন এবং analysis করুন। নিচে লিংক দেওয়া হলো।⬇️
----
```html
```
### **Disclaimer: Originality & Creative Ownership**
(Click 'Next' to view the play sequence step-by-step)
আমি ইন্টারনেট থেকে কোনো হ্যান্ড কপি করে এখানে পোস্ট করি না। আমি নিজে **Bridge Base Online (BBO)**-এ নিয়মিত খেলি এবং কোনো আকর্ষণীয় হ্যান্ড পেলে সেটি সংগ্রহ করি। অনেক সময় আমি বাস্তব গেমের হ্যান্ডগুলোকে কিছুটা মডিফাই (Modify) করি যাতে সেটি আরও শিক্ষণীয় এবং কৌতূহল উদ্দীপক হয়ে ওঠে। এছাড়া, আমি **BBO Hand Editor** ব্যবহার করে সম্পূর্ণ নিজের মেধা দিয়ে নতুন হ্যান্ড তৈরি করি।
আপনারা যারা ব্রিজ প্রশিক্ষক, তারা নির্দ্বিধায় আমার হ্যান্ডগুলো আপনার ছাত্রছাত্রীদের শেখানোর জন্য ব্যবহার করতে পারেন। তবে আমার একমাত্র অনুরোধ, এটি ব্যবহারের সময় অনুগ্রহ করে আমার ব্লগের নাম উল্লেখ করে আমাকে সামান্য **Credit** দেবেন। সকলকে ধন্যবাদ।
▶️ব্রিজ খেলার কিছু গুরুত্বপূর্ণ Squeeze Technique যেগুলো অবশ্যই আপনার জানা উচিৎ বলে মনে করি।
Entry Shifting Squeeze, Backwash Squeeze, Knockout Squeeze, Compound Squeeze, Entry Squeeze, Guard Squeeze, Double Squeeze, Triple Squeeze
সুন্দর ও সহজ পদ্ধতিতে ব্রিজ খেলা শিখতে আমাদের blog টি Follow করে পাশে থাকুন এবং আমাদের পোস্ট গুলোর লিংক আপনার ব্রিজ বন্ধুদের সাথে শেয়ার করুন। কোন ধরণের প্রশ্ন থাকলে কমেন্ট করে আমাকে জানান, আমি রিপ্লাই দেবো। ধণ্যবাদ সকলকে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন