**ভূমিকা**
ব্রিজ (Bridge) টেবিলের সবচেয়ে রোমাঞ্চকর মুহূর্ত হলো যখন আপনি প্রতিপক্ষকে এমন এক উভয় সংকটে ফেলেন যে, তারা একটি কার্ড রক্ষা করতে গিয়ে অন্যটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। আজকের আলোচনায় আমরা শিখবো **Entry Shifting Squeeze**—যা সাধারণ স্কুইজের চেয়ে এক ধাপ উন্নত। এটি এমন এক কৌশল যেখানে ডিক্লেয়ারার তার স্কুইজ কার্ডটি খেলার মাধ্যমে 'এন্ট্রি' এক হাত থেকে অন্য হাতে স্থানান্তর (Shift) করে দেন, যার ফলে প্রতিপক্ষ দুই দিক থেকেই আক্রান্ত হয়।
#### এই টেকনিকটি সফলভাবে প্রয়োগ করতে ৩টি জিনিস অপরিহার্য:
১. **The Threat Cards:** ডামি এবং ডিক্লেয়ারারের হাতে এমন দুটি কার্ড থাকতে হবে যা প্রতিপক্ষকে চাপে রাখবে।
২. **Specific Entries:** ডামি এবং নিজের হাতের মধ্যে যাতায়াতের জন্য নমনীয় এন্ট্রি থাকতে হবে।
৩. **Timing & Count:** প্রতিপক্ষের হাতের কার্ডের সঠিক হিসাব (Count) রাখা অত্যন্ত জরুরি, যেন ঠিক সময়ে স্কুইজ কার্ডটি প্লে করা যায়।
---
### ১. No Trump Contract-এ Entry Shifting Squeeze:
নো-ট্রাম্প কন্ট্রাক্টে এই কৌশলের সৌন্দর্য হলো 'কমিউনিকেশন'। এখানে ডিক্লেয়ারার যখন তার শেষ উইনার কার্ডটি খেলেন, তখন প্রতিপক্ষকে কোনো একটি স্যুটের প্রটেকশন ছাড়তে হয়। যদি প্রতিপক্ষ একটি কার্ড ডিসকার্ড করে, ডিক্লেয়ারার তখন ডামিতে থাকা 'এন্ট্রি' ব্যবহার করে অন্য হাতের থ্রেট কার্ডটিকে উইনারে পরিণত করেন। এখানে মূলত 'এন্ট্রি' ব্যবহার করেই স্কুইজ কার্ডের পজিশন শিফট করা হয়।
### ২. Trump Contract-এ Entry Shifting Squeeze:
ট্রাম্প কন্ট্রাক্টে এটি আরও বেশি শক্তিশালী। এখানে আপনি 'রাফ' (Ruff) বা ছোট ট্রাম্প ব্যবহার করে ডামিতে যাওয়ার রাস্তা তৈরি করতে পারেন। ট্রাম্প কন্ট্রাক্টে যখন আপনি শেষ ট্রাম্পটি খেলেন, তখন ওয়েস্ট বা ইস্টকে তাদের গুরুত্বপূর্ণ কার্ডগুলো ছাড়তে বাধ্য করা হয়। এই পদ্ধতিতে ট্রাম্প কার্ডটি নিজেই একটি এন্ট্রি শিফটার হিসেবে কাজ করে, যা নো-ট্রাম্পের চেয়ে ডিক্লেয়ারারকে বেশি স্বাধীনতা দেয়।
----
⬇️North-South পাঁচটি ট্রিক প্রয়োজন। সাউথ হ্যান্ডের লিড।⬇️
💡ভালোভাবে বোঝার চেষ্টা করুন Entry Shifting Mechanism কিভাবে কাজ করে‼️
⬆️Entry Shifting Squeeze এর ক্ষেত্রে second hand opponent কে Squeeze করা হয় (sometimes third hand)।
⬆️সাউথ ♥️K lead করলে ওয়েস্ট যদি একটি ♣️club discard করে তবে নর্থ থেকে ♥️2 দেবো, এরপরে ♣️2 lead করে ওয়েস্ট কে একটি ট্রিক ছেড়ে দেবো (ducking play) কিংবা ♣️A দিয়ে ধরে আবার একটি ♣️club lead করবো, তাহলেই নর্থের থার্ড ♣️club টি established হয়ে যাবে ও তারপরে আমরা ♥️A দিয়ে নর্থে প্রবেশ করে established ♣️club winner টি cash করতে পারবো।
⬆️যখন আমরা ♥️K লিড করছি ওয়েস্ট যদি ♣️club এর পরিবর্তে একটি ♦️diamond discard করে তবে নর্থের ♥️A দিয়ে ধরে ♦️2 লিড করে ওয়েস্ট কে একটি ♦️diamond ট্রিক দিয়ে দেবো কিংবা ♦️A দিয়ে ধরে আবার একটি ♦️diamond লিড করবো, যার ফলে সাউথের থার্ড ♦️diamond টি established হয়ে যাবে ও তারপরে আমরা ♥️Q এর মাধ্যমে সাউথ হ্যান্ডে এসে আমাদের established ♦️diamond winner টি cash করবো।
⬆️Lead টি যদি সাউথ হ্যান্ডের পরিবর্তে ইস্ট হ্যান্ডের হতো এবং ইস্ট একটি ♥️heart lead করতো, তাহলেও ওয়েস্ট Squeezed হয়ে যেতো (সেক্ষত্রে ওয়েস্ট হতো Third Hand)।
----
⬇️North-South পাঁচটি ট্রিক প্রয়োজন। সাউথ হ্যান্ডের লিড।⬇️
↗️আমরা♦️2 Lead করবো, ওয়েস্ট যদি একটি ♥️heart discard করে তবে নর্থের ♦️Q দিয়ে নেবো। এবার ♥️A cash করে কিংবা একটি low ♥️heart লিড করে নর্থের থার্ড ♥️heart টি establish করে রাখবো ও তারপরে ♦️A দিয়ে নর্থে প্রবেশ করে established ♥️heart winner টি cash করবো।
↗️যখন আমরা ♦️2 lead করছি, ওয়েস্ট যদি একটি ♠️spade discard করে তবে নর্থের ♦️A দিয়ে নিয়ে ♠️2 খেলে সাউথের ♠️A দিয়ে নিয়ে আবার একটি ♠️spade লিড করবো কিংবা এক্ষুনি ওয়েস্ট কে একটি ♠️spade ট্রিক ছেড়ে দেবো, তাহলেই সাউথ হ্যান্ডে দুটি low ♠️spade established হয়ে যাবে এবং তারপরে আমরা ♦️K দিয়ে সাউথ হ্যান্ডে এসে ♠️spade winner cash করতে পারবো।
----
⬇️North-South পাঁচটি ট্রিক প্রয়োজন। সাউথের হ্যান্ডের লিড।⬇️
↗️আমরা ♦️A cash করবো, ওয়েস্ট একটি ♥️heart discard করলে নর্থ থেকে ♦️2 দেবো। এবার ♥️2 লিড করে ওয়েস্ট কে একটি ট্রিক দিয়ে দেবো এবং আমাদের হ্যান্ডে খেলা আসার পরে ♦️Q খেলে নর্থের ♦️K দিয়ে ধরে ♥️heart winner গুলো cash করবো।
↗️ ♦️A তে ওয়েস্ট একটি ♠️spade discard করলে নর্থের ♦️K drop করবো। এবারে একটি ♠️spade লিড করে ওয়েস্ট কে একটি ট্রিক দিয়ে দেবো এবং পরবর্তীতে ♦️Q এর মাধ্যমে সাউথ হ্যান্ডে এসে আমাদের established ♠️spade winner টি cash করবো।
----
⬇️Criss-Cross Entry Shifting Squeeze⬇️
↗️আমরা ♦️J খেলবো, ওয়েস্ট একটি ♥️heart নিক্ষেপ করলে নর্থের ♦️A দিয়ে নেবো। ♥️A cash করবো। এবারে ♦️Q খেলে সাউথের ♦️K দিয়ে ধরে, একটি ♥️heart লিড করে ওয়েস্ট কে একটি ♥️heart ট্রিক দেবো, যার ফলে সাউথের থার্ড ♥️heart টি established হয়ে যাবে।
↗️♦️J তে ওয়েস্ট একটি ♠️spade discard করলে নর্থ থেকে ♦️Q দিয়ে নেবো। ♠️A cash করবো। ♦️K খেলে নর্থের ♦️A দিয়ে নিয়ে একটি ♠️spade লিড করে ওয়েস্ট কে একটি ট্রিক দিয়ে দেবো এবং তারপরে নর্থের ♥️A তে খেলা পেয়ে established ♠️spade winner টি cash করবো।
----
⬇️Trump Entry Shifting Squeeze⬇️
↗️আমরা ♦️K lead করবো, ওয়েস্ট একটি ♥️heart discard করলে নর্থের ♦️A দিয়ে overtaking করে নেবো। নর্থ থেকে একটি ♥️heart খেলে সাউথের ♦️3 দিয়ে ruff করবো। এবারে সাউথ থেকে একটি ♠️spade খেলে নর্থের ♦️2 দিয়ে ruff করে established ♥️heart winner টি cash করবো।
↗️♦️K তে ওয়েস্ট একটি ♠️spade discard করলে নর্থ থেকে ♦️2 দেবো। এবারে সাউথ থেকে ♠️2 লিড করে নর্থের ♦️A দিয়ে ruff করবো। এখন নর্থ থেকে একটি ♥️heart খেলে সাউথের ♦️3 দিয়ে ruff করে established ♠️J cash করবো।
----
📚ব্রিজ খেলার আরও কিছু স্পেশাল Squeeze Technique যেগুলো আপনার অবশ্যই জানা উচিৎ।
**সুন্দরভাবে ব্রিজ খেলা শেখার জন্য আজই আমাদের blog টি Follow করে পাশে থাকুন। আমাদের ব্রিজ আর্টিকেল গুলোর লিংক আপনার ব্রিজ বন্ধুদের সাথে শেয়ার করুন। কোনধরণের প্রশ্ন থাকলে কমেন্টে জানান। সকলকে অনেক অনেক ধণ্যবাদ আমাদের blog টি ঘুরে দেখার জন্য।**
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন