সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

"Compound Squeeze: ব্রিজ খেলার এই কৌশলটি কি আপনি জানেন?"

**ভূমিকা:**
ব্রিজ খেলায় 'স্কুইজ' (Squeeze) মানেই হলো প্রতিপক্ষকে এমন এক কঠিন অবস্থায় ফেলা যেখানে তাকে নিজের মূল্যবান কার্ডটি ফেলে দিতে হয়। কিন্তু যখন সাধারণ কোনো স্কুইজ (Simple Squeeze) দিয়ে কাজ হয় না, তখন আমরা ব্যবহার করি ব্রিজের সবথেকে বুদ্ধিদীপ্ত এবং মারাত্মক এক অস্ত্র— **কম্পাউন্ড স্কুইজ (Compound Squeeze)**।

এটি কোনো সাধারণ চাল নয়; বরং এটি হলো **ট্রিপল স্কুইজ (Triple Squeeze)** এবং **ডাবল স্কুইজ (Double Squeeze)** এর একটি অসাধারণ সংমিশ্রণ। সহজ ভাষায় বলতে গেলে, এখানে প্রতিপক্ষকে একের পর এক তিনটি গুরুত্বপূর্ণ সুটের (Suits) চাপের মুখে পড়তে হয়। খেলার একটি পর্যায়ে ডিফেন্ডার বুঝতে পারেন যে তিনি যে কার্ডই ফেলুন না কেন, ডিক্লেয়ারারের হাতে একটি বাড়তি ট্রিক নিশ্চিত হয়ে যাচ্ছে।

আজকের এই মাস্টারক্লাসে আমরা দেখবো কীভাবে একটি জটিল হ্যান্ডে সঠিক টাইমিং এবং কার্ড কাউন্টিংয়ের মাধ্যমে আপনি কম্পাউন্ড স্কুইজ সফল করতে পারেন। আপনি কি প্রতিপক্ষকে নিরুপায় করার এই শিল্পটি শিখতে প্রস্তুত?

---

▶️Compound Squeeze➡️ একটি কম্পাউন্ড স্কুইজ শুরু হয় একটি Triple Squeeze দিয়ে একটি নির্দিষ্ট opponent এর বিরুদ্ধে, যেটি Follow করে একটি Double Squeeze কে Against Both Opponents বা সম্ভবত একটি Simple Squeeze কে Against One Opponent⬇️

👉 কম্পাউন্ড স্কুইজের জন্য যা কিছু প্রয়োজন (সবসময় যথেষ্ট নয়)⬇️

--- মাত্র একটি Loser অবশিষ্ট থাকতে হবে। (All the tricks but one)
--- একটি Single Threat, থ্রেটটি যে হ্যান্ডে থাকবে তার ডানদিকের Opponent থ্রেটটিকে Guard করে রাখবে। (The Basic Threat) 
--- দুটি Double Threat প্রয়োজন, দুটি Double থ্রেটের Protector-Entry দরকার। (B Threat) 

💡🔹B Threat বলতে বোঝায় যে থ্রেটটি উভয় প্রতিপক্ষই Guard করে রাখে। (B = Both
🔹F winner বলতে বোঝায় Free Suit Winner (F = Free) বা Squeeze Card 
🔹R Threat বলতে বোঝায় The single threat guarded by right handed opponent only of the squeeze card
🔹L Threat বলতে বোঝায় The single threat guarded by left handed opponent only of the squeeze card 
🔹একটি Compound Squeeze 100% Success করতে দুটো Squeeze Card প্রয়োজন

✒️ যখন squeeze card খেলা হয় যে opponent টি basic threat guard করে রাখে তাকে অবশ্যই দুটো B threat ও basic threat টি guard করে রাখতে হবে, যেটি কোনোভাবেই সম্ভব নয়, সুতরাং তাকে বাধ্য হয়ে একটি B threat unguard করতে হবে, যার ফলে সেই suit এর থ্রেটটি একটি L Threat কিংবা R Threat এ পরিণত হবে। আর যদি basic threat guarder দুটো B Threat ই unguard করে সেক্ষেত্রে তার পার্টনার একটি Simple Squeeze এর মধ্যে পড়ে যাবে সেই দুটো suit এ। 

মনে রাখবেন প্রতিটি কম্পাউন্ড স্কুইজের ক্ষেত্রে এমন একটি সময় আসে ( The Fork ) Declare কে অবশ্যই সিদ্বান্ত নিতে হয় Basic Threat Guarder কোন B Threat টি Unguard করেছে এবং সেই থ্রেটের winner গুলো cash করতে হয়। Compound Squeeze এর Unrestricted Version এর ক্ষেত্রে সর্বশেষ F winner টি cash করার পরে Fork করতে হয়, এবং Restricted version এর ক্ষেত্রে যতক্ষণ পর্যন্ত Fork না করা হয় সর্বশেষ F winner টি cash করা যায় না। 

▶️Type R Compound Squeeze⬇️

Type R Compound Squeeze এর ক্ষেত্রে দুটো B Threat ই একই হ্যান্ডে থাকে ও তার বিপরীত হ্যান্ডে থাকে Lonely Basic Threat টি, Basic Threat টি অবশেষে R Threat এ পরিণত হয় in an eventual type R double squeeze.

A. Unrestricted➡️ Basic Threat হ্যান্ডে দুটো protector-entry থাকে, যার মধ্যে কমপক্ষে একটি in the basic threat suit⬇️

--- সর্বশেষ F winner টি cash করার পরে Fork করতে হয়।
--- Basic Threat Guarder যে B থ্রেটটি unguard করে সেটি একটি L threat এ পরিণত হয় in a non-simultaneous type R double squeeze. 

unrestricted type R compound squeeze দুই ধরণের আছে :-- (১) Basic Threat টির মাত্র একটি protector থাকে। 
(২) Basic Threat টির দুই বা তার বেশি protector থাকে।

(১) basic threat হ্যান্ডে মাত্র একটি protector in the basic threat suit⬇️

--- সর্বশেষ F winner (squeeze card) টি basic threat বা তার বিপরীত হ্যান্ডেও থাকতে পারে।
--- basic threat হ্যান্ডে অবশ্যই আরো একটি second threat protector-entry থাকতে হবে।⬇️

📌 এই আর্টিকেলে যতগুলো তাসের ডায়াগ্রাম আছে সবকটিতে No Trump Contract হিসাবে বোঝানো হয়েছে।

⤴️এখানে basic threat হ্যান্ডে second threat protector-entry টি হচ্ছে in a B Threat suit (the ♠️A). 
south তার দুটো F winner cash করবে (ending in south), যেখানে west একটি ♠️ ও একটি ♣️ ডিসকার্ড করে এবং east হ্যান্ডের থেকে তিন ধরণের ডিসকার্ড হতে পারে ⤵️

(i) যদি east দুটো ♠️ ডিসকার্ড করে⤵️

এখন সাউথ প্রথমে ♠️K cash করে নর্থ থেকে একটি ♠️ Lead (the fork) করলে east বাধ্য হবে তার ♣️suit unguard করতে। এবার ♦️A cash করলে west simple squeeze এর মধ্যে পরে যাবে, ওয়েস্ট যদি এখন একটি ♣️ ডিসকার্ড করে তবে নর্থের ♣️3 winner হবে, আর যদি ওয়েস্ট তার লাস্ট ♠️টি ডিসকার্ড করে তবে নর্থ থেকে ♣️3 ডিসকার্ড করলে নর্থের থার্ড ♠️টি winner হবে। 

(ii) ইস্ট যদি একটি ♠️ ও একটি ♣️ ডিসকার্ড করে⤵️

এখন সাউথ ♠️KA cash করে কিংবা প্রথমেই
♦️A cash করলে west simple squeeze হয়ে যাবে in spades and clubs, যদি ওয়েস্ট তার ♠️suit unguard করে তবে নর্থের থার্ড ♠️টি winner হবে, আর যদি ওয়েস্ট ♣️suit unguard করে তবে নর্থ থেকে একটি ♠️ ডিসকার্ড করলে ♣️3 winner হবে। 

(iii) যদি ইস্ট দুটো ♣️ই ডিসকার্ড করে⤵️

এখন ♣️A cash করলে (the fork) ইস্ট বাধ্য হবে ♠️suit unguard করতে, নর্থ থেকে একটি low spade খেলে ♠️A দিয়ে ধরে ♦️A cash করলে west simple squeeze হয়ে যাবে in spades and clubs. 

(২) basic threat হ্যান্ডে প্রয়োজনীয় দুটি threat protectors হচ্ছে in the basic threat suit⬇️

নর্থ থেকে ♥️AK cash করলে ইস্ট দুটো ♣️club কিংবা দুটো ♠️spade ডিসকার্ড করলে সেই suit এর protector cash করে fork করে নিতে হবে। মনে করুন ইস্ট দুটো ♠️spade ডিসকার্ড করলো, তাহলে পজিশনটি এরকম দাঁড়াবে⬇️

এখন নর্থের ♠️A cash (the fork) করলে ইস্ট বাধ্য হবে তার ♣️club guard unguard করতে। এবার ♦️AK cash করলে প্রথম ♦️diamond টিতে ওয়েস্ট একটি ♣️club ডিসকার্ড করবে, কিন্তু দ্বিতীয় ♦️diamond টিতে ওয়েস্ট simple squeeze এর মধ্যে পরে যাবে, দ্বিতীয় ♦️diamond টিতে ওয়েস্ট যদি একটি ♣️club দেয় তবে নর্থ থেকে ♠️2 নিক্ষেপ করলে ♣️2 winner হবে, আর যদি দ্বিতীয় ♦️diamond টিতে ওয়েস্ট তার ♠️spade টি দেয় তবে নর্থের ♠️2 winner এ পরিণত হবে। 

⤴️নর্থ থেকে ♥️AK cash করলে ইস্ট যদি একটি ♠️spade ও একটি ♣️club ডিসকার্ড করে সেক্ষেত্রে পজিশনটি এরকম দাঁড়াবে⬇️

⤴️এখন আপনি চাইলে ♠️A কিংবা ♣️A যেকোনো একটি ক্যাশ করে নিতে পারেন যেহুতু সাউথ হ্যান্ডে একটি ♠️ ও একটি ♣️ আছে সেহেতু কোন communication problem হবে না, ♠️A বা ♣️A cash করার পরিবর্তে আপনি directly ♦️AK ক্যাশ করতে পারেন, যেখানে প্রথম ♦️টিতে ওয়েস্ট একটি ♣️ ডিসকার্ড করবে, কিন্তু দ্বিতীয় ♦️টিতে ওয়েস্ট simple squeeze এর মধ্যে পরে যাবে in club and spade, দ্বিতীয় ♦️টিতে ওয়েস্ট যদি ♣️ ডিসকার্ড করে তবে নর্থের ♣️2 winner হবে, আর যদি ওয়েস্ট ♠️ ডিসকার্ড করে তবে নর্থের ♠️2 winner এ পরিণত হবে। 

⤵️মনে করুন, নর্থ হ্যান্ডে থাকা ♥️AK এর মধ্যে কোন একটি যদি সাউথ হ্যান্ডে থাকতো সেক্ষেত্রে নর্থ হ্যান্ডে থাকা ♦️2 না থাকলেও হতো⬇️

নর্থ হ্যান্ডের lead, ♥️A cash করলে ইস্ট যে B suit টি আনগার্ড করবে সেই সুইটের protector টি ক্যাশ করে fork করে নিতে হবে। মনে করুন ইস্ট একটি ♣️ ডিসকার্ড করলো ♥️A তে⤵️

⤴️এখন আমরা ♣️A ক্যাশ (the fork) করার মাধ্যমে ইস্ট হ্যান্ডের অবশিষ্ট ♣️K টি তুলে নেবো। এখন নর্থ থেকে ♥️2 খেলবো, ইস্ট বাধ্য হবে ♠️সুইট আনগার্ড করতে এবং ওয়েস্ট মনে করুন একটি ♠️ ডিসকার্ড করলো। তাহলে ওয়েস্ট হ্যান্ডে এখন থাকছে ♠️Q10♣️Q10, এবার ♦️A cash করবো যেখানে ওয়েস্ট বাধ্য হবে একটি ♣️ দিতে, নর্থ থেকে একটি ♣️ডিসকার্ড করবো আমরা। এবারে ♦️K cash করলে ওয়েস্ট কি দেবে? ওয়েস্ট যদি ♣️ দেয় তবে নর্থের থার্ড ♣️টি winner হবে, আর যদি ওয়েস্ট ♠️ দেয় তাহলে নর্থ থেকে আমরা থার্ড ♣️টি দিয়ে দেবো ও তার পরে ♠️A2 দুটো ট্রিক নিয়ে নেবো। 

✍️Compound Squeeze এর ক্ষেত্রে Basic Rule হচ্ছে➡️ First cash winners in the suit abandoned by the basic threat guarder. 

B. Restricted➡️ Basic Threat হ্যান্ডে শুধুমাত্র একটি protector-entry থাকে।

--- সর্বশেষ F winner টির আগের F winner টি cash করার পরে Fork করতে হয়।
--- কোন suit টি L suit এ পরিণত হচ্ছে (suit abandoned by Rth hand) এটি নিয়ে অস্পষ্টটা থাকতে পারে।
--- সর্বশেষ F winner (squeeze card) টি অবশ্যই basic threat হ্যান্ডে থাকতে হবে। 
--- basic threat হ্যান্ডে entry টি অন্যকোন সুইটে হলেও অসুবিধা নেই। 
--- নর্থ হ্যান্ডের L suit protector cash করার পরে সাউথ হ্যান্ডে return করার মতো communication থাকতে হবে, যাতে সাউথ হ্যান্ডের Final squeeze card টি cash করা যায়, সুতরাং একটি return অবশ্যই প্রয়োজন। (in any suit) 

সাউথ ♥️A cash করলো, ধরুন ওয়েস্ট একটি ♠️ডিসকার্ড করলো, ইস্ট ♠️spade guard unguard করলো। তাহলে পজিশনটি ঠিক এরকম দাঁড়াবে⬇️

যেহুতু ইস্ট একটি ♠️ডিসকার্ড করেছে সেহুতু এখন ♠️A cash (the fork) করতে হবে, যার ফলে নর্থের ♠️2 L threat এ পরিণত হবে। এবারে ♦️A ক্যাশ করলে ওয়েস্ট বাধ্য হবে একটি ♣️ডিসকার্ড করতে। এখন সর্বশেষ F winner (squeeze card) অর্থাৎ ♥️K ক্যাশ করলে ওয়েস্ট যদি তার লাস্ট ♠️টি দেয় তবে নর্থের ♠️2 winner হবে, আর যদি ওয়েস্ট তার ♣️ আনগার্ড করে তবে নর্থ থেকে now-useless ♠️2 ডিসকার্ড করলে ইস্ট যদি একটি ♣️ডিসকার্ড করে তাহলে নর্থের ♣️2 winner এ পরিণত হবে, আর যদি ইস্ট তার লাস্ট ♦️টি ডিসকার্ড করে তবে সাউথের ♦️J ক্যাশ করতে হবে। 
⤴️ওপরের চিত্রটিতে লক্ষ্য করুন ♠️A ক্যাশ (the fork) করে ♦️A ক্যাশ করলে পজিশনটি একদম Type R simultaneous double squeeze হয়ে যাচ্ছে। যেখানে ♦️J হচ্ছে R threat, ♥️K হচ্ছে squeeze card, ♠️2 হচ্ছে L threat এবং নথের ♣️A2 হচ্ছে B threat. আপনারা যারা double squeeze জানেন না তারা ব্লগের সার্চ বাটনটিতে ক্লিক করে সার্চ করুন "double squeeze". আরো একটি বিষয় লক্ষ্য করুন যখন প্রথম F winner টি ক্যাশ করা হচ্ছে তখন ইস্ট যদি ♠️এর পরিবর্তে একটি ♣️ডিসকার্ড করতো সেক্ষেত্রে আমরা ♣️A ক্যাশ (the fork) করতাম। 

⤴️Declare যদি wrong guess করার ফলে প্রথমেই ♠️A এর পরিবর্তে ♣️A cash করতো তাহলে পজিশনটি এরকম দাঁড়াতো⬇️

নর্থের lead, এখন ♦️A ক্যাশ করলে ওয়েস্ট একটি ♣️ডিসকার্ড করবে। এবারে ♥️K খেললে ওয়েস্ট তার লাস্ট ♣️টিও ডিসকার্ড করবে, এখন নর্থ থেকে ♠️2 দিলে ইস্ট ♠️K দেবে, আর যদি নর্থ থেকে ♣️2 দেন তাহলে ইস্ট তার ♠️K কিংবা ♣️K যেকোনো একটি দিলেই squeeze ফেল করবে। 

যদি নর্থ হ্যান্ডের ♦️2 এর পরিবর্তে একটি low club থাকতো তাহলে পজিশনটি এরকম হতো (♥️A ক্যাশ করার পরে)⤵️

⤴️এখন ♠️A ক্যাশ (the fork) করার পরে সাউথ হ্যান্ডে entry না থাকার ফলে squeeze ফেল করবে। আর যদি ♠️A ক্যাশ (the fork) করার পরিবর্তে ♥️K ক্যাশ করা হয় তবে ওয়েস্ট একটি club দেবে, নর্থ থেকে একটি club ডিসকার্ড হবে, ইস্ট তার ♠️K discard করবে। এবারে ♦️A cash করলে ওয়েস্ট আরো একটি club দেবে, এখন নর্থ থেকে যা কিছুই ডিসকার্ড করা হোক squeeze success করবে না। 

যদি নর্থ হ্যান্ডে দুটি ♥️heart থাকতো তাহলে সাউথ হ্যান্ডে প্রয়োজনীয় return capability থাকতো⤵️

♥️A cash করলে মনে করুন ওয়েস্ট-ইস্ট উভয়েই একটি করে ♠️ ডিসকার্ড করলো। যেহুতু ইস্ট ♠️ডিসকার্ড করেছে সেহুতু আমরা ♠️A ক্যাশ (the fork) করে নেবো। এখন নর্থ থেকে দ্বিতীয় ♥️টি লিড করলে ইস্ট বাধ্য হবে ♣️suit আনগার্ড করতে ও ওয়েস্ট বাধ্য হবে একটি ♣️ডিসকার্ড করতে। এবারে ♦️A ক্যাশ করলে ওয়েস্ট simple squeezed হয়ে যাবে in ♠️spades and ♥️hearts. 
⤴️ওপরের চিত্রটিতে ♥️A কিংবা ♥️K যেকোনো একটি অনার্স নর্থ হ্যান্ডে থাকলেও squeeze success করতো, তবে সেক্ষেত্রে প্রথমে নর্থ হ্যান্ডের ♥️অনার্স টি ক্যাশ করতে হবে, যাতে সাউথ হ্যান্ডে থাকা ♥️অনার্স টি দিয়ে সাউথ হ্যান্ডে ফিরে আসা যায়।

⤵️যদি সাউথ হ্যান্ডে প্রয়োজনীয় reentry টি কোন একটি protector এ থাকতো যে suit টি নর্থ হ্যান্ডে L threat এ পরিণত হতে যাচ্ছে তাহলে নর্থ হ্যান্ডের সেই suit এর protector টি ক্যাশ করে নেওয়া আবশ্যক।⤵️

⤴️♥️A ক্যাশ করার পরের পজিশন এটি, যেখানে ওয়েস্ট-ইস্ট ♠️ডিসকার্ড করেছে। যেহেতু ইস্ট (the basic threat guarder) ♠️ডিসকার্ড করেছে সেহেতু নর্থের ♠️suit এখন L threat এ পরিণত হয়েছে, সুতরাং এখন ♠️A ক্যাশ (the fork) করতে হবে। নর্থ থেকে এখন একটি low club লিড করে ♣️K (প্রয়োজনীয় reentry to south) দিয়ে ধরতে হবে। এখন ♥️K cash করলে ওয়েস্ট বাধ্য হবে তার ♣️গার্ড আনগার্ড করতে, নর্থ থেকে আমরা now-useless ♠️2 ডিসকার্ড করবো, ইস্ট যদি ♦️A discard করে তবে সাউথের ♦️K (basic threat) winner এ পরিণত হবে, আর যদি ইস্ট তার ♣️suit আনগার্ড করে তবে নর্থের থার্ড ♣️টি winner এ পরিণত হবে। 
⤴️ওপরের পজিশনটিতে ♣️K ক্যাশ করার পরের পজিশনটি একদম simultaneous type R double squeeze এর আছে। 

⤴️ওপরের চিত্রটিতে ফার্স্ট রাউন্ড ♥️ক্যাশ করলে ইস্ট যদি ♠️ডিসকার্ড করার পরিবর্তে একটি ♣️ডিসকার্ড করতো তাহলে ♣️suit L threat এ পরিণত হতো।⤵️

⤴️এখানে প্রথমে ♣️A তারপরে ♣️K ক্যাশ (the fork) করতে হবে। এবার ♥️K খেললে ওয়েস্ট বাধ্য হবে একটি ♠️ডিসকার্ড করতে, কারণ ওয়েস্ট যদি ♣️ডিসকার্ড করে তবে নর্থের থার্ড ♣️টি winner হবে। এখন আমরা নর্থ থেকে now-useless ♣️টি নিক্ষেপ করবো, ইস্ট যদি তার ♦️A দেয় তবে সাউথের ♦️K winner হবে, আর যদি ইস্ট একটি ♠️ডিসকার্ড করে তবে ♠️A cash করলে ♠️2 ফ্রি হয়ে যাবে। 

⤵️সাউথ হ্যান্ডে প্রয়োজনীয় reentry টি F suit এ হলেও অসুবিধা নেই যদি বেসিক থ্রেটটি প্রটেক্টেড থ্রেট হয়ে থাকে⬇️

⤴️প্রথমে ♥️K ক্যাশ করুন, ধরুন ওয়েস্ট-ইস্ট ♠️ডিসকার্ড করলো। যেহুতু ইস্ট (basic threat guarder) ♠️ডিসকার্ড করেছে সেহুতু ♠️A ক্যাশ (the fork) করুন। এবারে ♥️A ক্যাশ করুন ইস্ট বাধ্য হবে ♣️আনগার্ড করতে ও ওয়েস্ট বাধ্য হবে একটি ♣️ডিসকার্ড করতে। এখন ♦️A cash করলে ওয়েস্ট সিম্পল স্কুইজ এর মধ্যে পড়ে যাবে in spades and clubs, ওয়েস্ট যদি এখন তার শেষ ♠️টি দেয় তবে নর্থের ♠️2 winner হবে, আর যদি ওয়েস্ট ♣️unguard করে তবে ♣️A ক্যাশ করলে ♣️2 ফ্রি winner হয়ে যাবে। 

▶️Type L Compound Squeeze⬇️

এই স্কুইজটিতে Basic Threat টি Lonely অবস্থায় থাকে না, যেহুতু দুটি B Threat ই দুটি হ্যান্ডে থাকে, অর্থাৎ একটি B Threat Lonely অবস্থায় থাকে। Basic Threat টি শেষে L Threat এ পরিণত হয় For an eventual double squeeze⬇️

A. Unrestricted➡️ Lonely B Threat টির দুটি protector থাকে।⤵️

⤴️♦️AK (F winners) ক্যাশ করতে হবে, আপনি চাইলে প্রথমে ♦️A তারপরে ♦️K কিংবা প্রথমে ♦️K তারপরে ♦️A ক্যাশ করতে পারবেন কোন অসুবিধা নেই। মনে করুন, ♦️AK ক্যাশ করলে ওয়েস্ট তার দুটি ♥️heart ডিসকার্ড করলো এবং ইস্ট তার একটি ♥️heart ও একটি ♣️club ডিসকার্ড করলো, তাহলে পজিশনটি এরকম হবে।⬇️

⤴️যেহুতু ওয়েস্ট (The Basic Threat Guarder) দুটি ♥️heart ডিসকার্ড করেছে, সেহুতু এখন আমাদের করণীয় হচ্ছে ♥️A ক্যাশ করা, এখন ওয়েস্ট কি ডিসকার্ড করবে? ♠️A ডিসকার্ড করলে নর্থের ♠️K ক্যাশ করার জন্য আমরা প্রস্তুত, আর যদি ওয়েস্ট একটি ♣️club ডিসকার্ড করে তবে দুই রাউন্ড ♣️club ক্যাশ করলে সাউথের ♣️2 সর্বশেষ ট্রিক টি নেবে। 

♦️AK ক্যাশ করলে ওয়েস্ট দুটি ♥️heart এর পরিবর্তে যদি দুটি ♣️club এবং ইস্ট দুটি ♥️heart ডিসকার্ড করে তবে পজিশনটি এরকম দাঁড়াবে।⤵️ 

⤴️যেহুতু ওয়েস্ট (The Basis Threat Guarder) দুটি ♣️club ডিসকার্ড করেছে, সেহুতু আমাদের করণীয় দুই রাউন্ড ♣️club ক্যাশ করা। লক্ষ্য করুন দ্বিতীয় রাউন্ড ♣️club winner টি যখন ক্যাশ করবো ওয়েস্ট চাপে পড়ে যাবে। সে যদি এখন ♠️A ডিসকার্ড করে তবে নর্থের ♠️K winner এ পরিণত হবে, ♠️A এর পরিবর্তে যদি একটি ♥️heart ডিসকার্ড করে তবে নর্থ থেকে আমরা now-useless ♠️K নিক্ষেপ করবো এবং তারপরে ♥️A2 ক্যাশ করবো। 

B. Restricted➡️ Lonely B Threat টির শুধুমাত্র একটি protector থাকে।⬇️

--- সর্বশেষ F winner টির আগের F winner টি ক্যাশ করে Fork করতে হয়। 
--- কোন Threat টি R threat এই বিষয়টি নিয়ে অস্পষ্টতা থাকতে পারে (Basic Threat Guarder যে suit টি প্রথমে Unguard করে সেটিই R Threat এ পরিণত হয়)।
--- যখন সর্বশেষ F winner টি খেলা হচ্ছে সেই পজিশনটি Type R কিংবা Type B1 double squeeze এ দাঁড়াবে।
--- Declare এবং Dummy উভয়ের হ্যান্ডেই দুটি করে Entry প্রয়োজন in different Threat suits.
--- সর্বশেষ F winner টি অবশ্যই Lonely B Threat হ্যান্ডে থাকতে হবে।

সাউথ ♣️A ক্যাশ করলে মনে করুন ওয়েস্ট একটি ♠️spade ডিসকার্ড করলো ও ইস্ট একটি ♠️spade ডিসকার্ড করলো। তাহলে পজিশনটি ঠিক এরকম দাঁড়াবে।⬇️

যেহুতু ওয়েস্ট (the basic threat guarder) একটি ♠️spade ডিসকার্ড করেছে, সেহুতু এখন আমাদের করণীয় ♠️A ক্যাশ (the fork) করা। ♠️A ক্যাশ করার পরে নর্থ থেকে একটি low diamond খেলে ♦️A দিয়ে ধরলাম, যেখানে ইস্ট একটি ♠️spade ডিসকার্ড করলো। এখন সর্বশেষ F winner ♣️K খেললে ওয়েস্ট বাধ্য হবে একটি ♥️heart দিতে, নর্থ থেকে আমরা now-useless low diamond টি নিক্ষেপ করবো, ইস্ট একটি low heart দেবে। এখন আমরা নর্থের ♦️K ক্যাশ করলে ইস্ট যদি তার ♠️K দেয় তবে নর্থের ♠️2 winner হবে, আর যদি ইস্ট একটি ♥️heart দেয় তবে নর্থ থেকে ♥️3 খেলে ♥️A দিয়ে ধরলে ♥️2 সর্বশেষ ট্রিকটি নেবে। ⤴️লক্ষ্য করুন যখন সর্বশেষ F winner অর্থাৎ ♣️K ক্যাশ করা হচ্ছে তখন পজিশনটি একদম Type B1 double squeeze এর মতো থাকছে। 

যখন ♣️A ক্যাশ করা হলো ওয়েস্ট যদি ♠️spade ডিসকার্ড করার পরিবর্তে একটি ♥️heart ডিসকার্ড করতো তাহলে পজিশনটি ঠিক এরকম দাঁড়াতো।⬇️

যেহুতু ওয়েস্ট (the basic threat guarder) একটি ♥️heart ডিসকার্ড করেছে, সেহুতু এখন আমাদের করণীয় ♥️A ক্যাশ করা (the fork)। এখন আমরা ♣️K খেললে ওয়েস্ট বাধ্য হবে তার ♠️spade suit unguard করতে, নর্থ থেকে একটি low diamond ডিসকার্ড করবো, মনে করুন ইস্ট একটি ♥️heart দিলো। এখন আমরা প্রথমে ♦️K cash করবো, ইস্ট একটি ♠️spade দেবে। এবার নর্থ থেকে শেষ ♦️diamond টি যখন লিড করবো ইস্ট যদি তার শেষ ♥️heart টি দেয় তবে সাউথের ♥️2 winner হবে, আর যদি ইস্ট তার ♠️spade suit unguard করে তবে ♠️A ক্যাশ করলে নর্থের ♠️2 সর্বশেষ trick টি win করবে। ⤴️লক্ষ্য করুন যখন ♣️K ক্যাশ করছি ওই পজিশনটি একদম non-simultaneous type R double squeeze এর মতো থাকছে। 

কি হবে যদি দুটি হ্যান্ডের কোন একটিতে শুধুমাত্র একটি entry থাকে? এখানে নর্থ হ্যান্ডে মাত্র একটি entry আছে।⬇️

⤴️♦️A ক্যাশ করলে, ভুলবশত ওয়েস্ট যদি একটি ♥️heart দেয় এবং ইস্টও একটি ♥️heart দেয়। এবার ♥️A ক্যাশ (the fork) করার পরে যখন ♦️K খেলা হবে ওয়েস্ট বাধ্য হবে তার ♠️suit unguard করতে, নর্থ থেকে আমরা now-useless ♣️K দেবো, এখন ইস্ট একটি ♠️spade দিলে নর্থের থার্ড ♠️spade টি winner এ পরিণত হবে, আর যদি ইস্ট তার শেষ ♥️heart টি দেয় তবে সাউথের ♥️2 ক্যাশ করার জন্য প্রস্তুত। 

⤴️ কিন্তু, ভেবে দেখুন যখন আমরা ♦️A cash করবো ওয়েস্ট যদি ♥️heart এর পরিবর্তে একটি ♠️spade দেয় তাহলে কি হবে? তাহলে কোনোভাবেই squeeze success হবে না, কারণ ♦️AK এই দুটি ট্রিকে ওয়েস্ট দুটি ♠️spade ও ইস্ট দুটি ♥️heart ডিসকার্ড করতে পারবে, যার ফলে ইস্ট হ্যান্ডে ♠️guard ও ওয়েস্ট হ্যান্ডে ♥️guard এবং ♣️guard থাকবে। 

এবার দেখুন নর্থ হ্যান্ডে দুটি entry আছে, তবে তার মধ্যে একটি entry basic threat protector এ আছে⬇️ 

⤴️এখন দেখুন, ♦️A ক্যাশ করলে ওয়েস্ট যদি একটি ♠️spade দেয় ও ইস্ট তার ♣️3 দেয়। তাহলে পজিশনটি হবে⬇️

যেহুতু ওয়েস্ট (the basic threat guarder) একটি ♠️spade ডিসকার্ড করেছে সেহুতু আমাদের করণীয় ♠️spade winners গুলো ক্যাশ করা (the fork), তবে প্রথমে ♠️K ও তারপরে ♠️A ক্যাশ করতে হবে। এবারে ♦️K খেললে ওয়েস্ট বাধ্য হবে একটি ♥️heart দিতে, নর্থ থেকে now-useless ♣️J আমরা দেবো, ইস্ট একটি ♥️heart দেবে। এখন আমরা ♣️A ক্যাশ করলে ইস্ট squeezed হয়ে যাবে in hearts and spades, যদি ইস্ট তার শেষ ♠️spade টি দেয় তবে নর্থের থার্ড ♠️spade টি winner হবে, আর যদি ইস্ট একটি ♥️heart দেয় তবে ♥️A ক্যাশ করলে ♥️2 শেষ ট্রিকটি win করবে। ⤴️ওপরের চিত্রটিতে পজিশনটি একদম type B1 double squeeze এর restricted version এর আছে, যেখানে cashing sequence হচ্ছে RFL. আপনারা অবশ্যই আমাদের double squeeze আর্টিকেলটি পড়ে নেবেন, তাহলে compound squeeze ভালোভাবে বুঝতে ও মনে রাখতে সুবিধা হবে। 

যদি নর্থ হ্যান্ডে দুটি entry থাকে ও দুটি entry ই B suit protector হয় তাহলে নর্থ হ্যান্ডে থাকা basic threat টির protector নর্থ হ্যান্ডে না থেকে সাউথ হ্যান্ডে থাকলেও অসুবিধা নেই। কারণ স্কুইজটি শেষে গিয়ে type B1 double squeeze restricted version না হয়ে type B1 double squeeze unrestricted version হবে, যেখানে cashing sequence RFL হবে না।⬇️

⤴️যখন প্রথম ♣️club winner টি খেলা হবে west এর discarding এর ওপর নির্ভর করবে squeeze টি type B1 double squeeze unrestricted version হবে নাকি type R double squeeze হবে। লক্ষ্য করুন নর্থ হ্যান্ডে প্রয়োজনীয় দুটি entry B suit protector এ আছে ♠️A♥️K. প্রথম ♣️club টিতে ওয়েস্ট মনে করুন একটি ♠️spade ডিসকার্ড করলো তাহলে পজিশনটি এরকম হবে।⬇️

যেহুতু ওয়েস্ট (the basic threat guarder) একটি ♠️spade ডিসকার্ড করেছে, সেহুতু ♠️A ক্যাশ (the fork) করতে হবে। এরপর ♦️A ক্যাশ করুন যেখানে ইস্ট একটি ♠️spade দেবে। এবার ♣️K খেললে ওয়েস্ট বাধ্য হবে তার ♥️heart suit unguard করতে কারণ ওয়েস্ট কে ♦️K রাখতেই হবে, নর্থ থেকে আমরা now-useless ♦️Q দেবো, এবারে ইস্ট squeeze এর মধ্যে পড়ে গেছে, ইস্ট যদি শেষ ♠️spade টি দেয় তবে নর্থের ♠️2 winner হবে, আর যদি একটি একটি ♥️heart দেয় তবে প্রথমে ♥️K ও তারপরে ♥️A cash করলে সাউথের থার্ড ♥️heart টি Free trick হয়ে যাবে। ⤴️ওপরের পজিশনটি একদম type B1 double squeeze: unrestricted version এর আছে। ⤴️ওপরের পজিশনটিতে যখন ♣️K cash করা হচ্ছে তখন ওয়েস্ট বাধ্য হচ্ছে ♥️heart suit unguard করতে ও ইস্ট একই সাথে squeezed হচ্ছে, অর্থাৎ একই ট্রিকে both opponents squeezed হচ্ছে, এই পজিশনটি ব্রিজ খেলায় simultaneous double squeeze নামেও পরিচিত। 

যদি ওয়েস্ট প্রথম ♣️club winner টিতে ♠️spade এর পরিবর্তে একটি ♥️heart ডিসকার্ড করে তবে পজিশনটি এরকম হবে।⬇️

যেহেতু ওয়েস্ট (the basic threat guarder) একটি ♥️heart ডিসকার্ড করেছে সেহুতু প্রথমে ♥️KA ক্যাশ (the fork) করুন। এবার ♦️A ক্যাশ করুন যেখানে ইস্ট একটি ♠️spade দেবে। এখন ♣️K খেললে ওয়েস্ট বাধ্য হবে একটি ♠️spade দিতে, নর্থ থেকে আমরা now-useless ♦️Q দেবো, এখন ইস্ট যদি তার শেষ ♥️heart টি দেয় তবে সাউথের থার্ড ♥️heart টি ক্যাশ করা যাবে, আর যদি ইস্ট একটি ♠️spade দেয় তবে ♠️A ক্যাশ করলে ♠️2 সর্বশেষ ট্রিক টি জিতবে। 
⤴️♥️KA♦️A ক্যাশ করার পরে যখন ♣️K ক্যাশ করা হচ্ছে ওই পজিশনটি double squeeze এর আছে। 

▶️Alternative Threat Compound Squeeze⬇️ 

এই স্কুইজটি দেখতে অনেকটা type L compound squeeze এর মতো (দুটি হ্যান্ডেই একটি করে B Threat থাকে ও Basic Threat টি Lonely নয়)।
যাইহোক, Threats গুলো এমনভাবেও থাকতে পারে যে opponent basic threat guarder সে যদি সঠিকভাবে ডিসকার্ড করতে পারে তাহলে squeeze কাজ করবে না। যদি এরকম পজিশন থাকেই এবং alternative threats থাকে একটি suit এ দুটি হ্যান্ডেই, তাহলে declare কখনো কখনো একটি alternative threat কে develop করার চেষ্টা করতে পারে একটি alternative type R double squeeze এ। এই alternative squeeze এর জন্য যা কিছু প্রয়োজন।⬇️

--- একটি Basic Threat যেটি accompanied কমপক্ষে একটি protector. 
--- Basic Threat টির বিপরীতে একটি B Threat থাকবে, যেটির entry আছে উভয় হ্যান্ডেই (declare and dummy) 
--- যে হ্যান্ডে basic threat থাকবে সেই হ্যান্ডে যে B threat টি আছে ওটার একটি protector ও সেইসাথে একটি small card লাগবে opposite two small cards (উদাহরণ :-- dummy হ্যান্ডে যদি ♦️A2 থাকে তবে declare হ্যান্ডে দুটি low diamond থাকতে হবে যেমন ♦️5♦️6 ⬇️

মনে করুন, ♠️A ক্যাশ করলে ওয়েস্ট যদি ♣️club suit unguard করে তবে পজিশনটি ঠিক এরকম হবে⬇️ 

এখন ♣️K cash করে ♦️A cash করে সাউথ থেকে একটি ♥️heart discard করবো। নর্থ থেকে ♣️6 খেলে ♣️A দিয়ে ধরবো। এবার ♠️K খেললে ওয়েস্ট বাধ্য হবে একটি ♥️heart ডিসকার্ড করতে, আমরা নর্থ থেকে now-useless ♦️J দেবো, এখন ইস্ট যদি শেষ ♣️club টি দেয় তবে সাউথের থার্ড ♣️club টি ক্যাশ করা যাবে, আর যদি ইস্ট একটি ♥️heart দেয় তবে ♥️A ক্যাশ করলে ♥️7 ফ্রি হয়ে যাবে। 

কিন্তু কি হবে যদি ওয়েস্ট একটি ♥️heart discard করে প্রথম ♠️spade টিতে?⬇️

এখন যদি আমরা ♥️A ক্যাশ করি তাহলে communication সমস্যার জন্য squeeze ফেল করবে। সুতরাং, আমরা ♠️K খেলবো, ওয়েস্ট তার ♥️K দেবে, নর্থ থেকে আমরা ♥️7 দেবো, ইস্ট তার ♦️6 দেবে। তাহলে পজিশনটি এরকম হবে⬇️

এখন আমরা ♥️A ক্যাশ করবো যেখানে ওয়েস্ট বাধ্য হবে তার ♣️club suit unguard করতে। এবার নর্থ থেকে ♦️A ক্যাশ করবো, যদি ইস্ট তার শেষ ♥️heart টি দেয় তবে সাউথের শেষ ♥️heart টি winner হবে, আর যদি ইস্ট একটি ♣️club ডিসকার্ড করে তবে সাউথ থেকে আমরা শেষ ♥️heart টি ডিসকার্ড করার পরে ♣️KA ক্যাশ করলে সাউথের থার্ড ♣️club টি win করবে। ⤴️লক্ষ্য করুন, যখন ♥️A ক্যাশ করা হচ্ছে ♥️A টি squeeze card হিসাবে কাছে করছে যেটি ওয়েস্ট কে squeeze করছে একটি ♣️club ডিসকার্ড করতে। ⤴️পজিশনটি অনেকটা type R double Squeeze এর মতো আছে। 

বি: দ্র:-- সহজ পদ্ধতিতে সুন্দরভাবে ব্রিজ খেলা শিখতে আমাদের blog টি Follow করে পাশে থাকার অনুরোধ রইলো। এছাড়াও আপনি চাইলে ইমেইল এর মাধ্যমে সাবস্ক্রাইব করতে পারেন, যার ফলে আমরা নতুন কোন পোস্ট পাবলিশ করলে আপনার কাছে একটি নোটিফিকেশন ইমেইল চলে যাবে। আমাদের পোস্ট গুলো আপনার ব্রিজ খেলার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেউ শিখতে সাহায্য করুন। সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই দীর্ঘ আর্টিকেলটি আপনার মূল্যবান সময় দিয়ে পড়ার জন্য।  

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

কন্ট্রাক্ট ব্রিজ কৌশল: ৫টি গুরুত্বপূর্ণ সিম্পল স্কুইজ (Simple Squeeze)

👉 ব্রিজ খেলায় সাধারণত ৫ ধরণের সিম্পল স্কুইজ (Simple Squeeze) দেখতে পাওয়া যায়⬇️ (১) Sinister Squeeze  (২) Ambidextrous Squeeze  (৩) Splitter squeeze  (৪) Back-Door Squeeze  (৫) Criss-Cross-Squeeze  ⤴️ এই সকল সিম্পল স্কুইজ (Simple Squeeze) গুলোর জন্য যা কিছু প্রয়োজন⬇️ ➖ আপনার হাতে মাত্র ১টি loser থাকবে (বাকিগুলো Winner Card) ➖ ২টি থ্রেট (Threat) প্রয়োজন ১টি নির্দিষ্ট প্রতিপক্ষের বিরুদ্ধে ➖ কমপক্ষে ১টি থ্রেট (Threat) এর ১টি Protector (Winning Card) দরকার ➖ কমপক্ষে ১টি থ্রেট (Threat) বাঁ সাইডে থাকতে হবে (যে প্রতিপক্ষকে Squeeze করছি তার বাঁ সাইড) ➖ যেকোনো থ্রেট যেটি Squeezee Hand (যে প্রতিপক্ষকে চাপে ফেলছি) Unguard করবে সেটিই আমরা Cash করতে পারবো ▶️ Sinister Squeeze ➡️ সিনিস্টার স্কুইজ (Sinister Squeeze) টেকনিকটির বিবরণ⬇️ > ২টো থ্রেট ই Squeezee Hand এর বাঁদিকে থাকে  > সর্বশেষ F ( Free suit  বা Squeeze card ) suit winner ২টো থ্রেট এর বিপরীত Hand এ থাকে  > কমপক্ষে ১টি Protected Threat প্রয়োজন (অন্যটি Naked Threat হলেও অসুবিধা নেই) > Squeeze ...

Mastering the Knockout Squeeze in Bridge: ব্রিজ টেবিলের সেরা কৌশল

ভূমিকা: --- "ব্রিজ গেমের জগতে সবচেয়ে সন্তোষজনক মুহূর্ত কোনটি? যখন আপনি একটি নিখুঁত **Squeeze Play**-এর মাধ্যমে প্রতিপক্ষের ডিফেন্স ভেঙে চুরমার করে দেন। আজ আমরা আলোচনা করবো এমনই এক শক্তিশালী টেকনিক নিয়ে, যার নাম **Knockout Squeeze**। অনেকেই একে **Criss-Cross Squeeze**-এর একটি বিশেষ রূপ বলে মনে করেন। সাধারণ Squeeze-এ আমরা প্রতিপক্ষকে ডিসকার্ড করতে বাধ্য করি, কিন্তু **Knockout Squeeze** একটু আলাদা। এখানে আমরা প্রতিপক্ষের এমন একটি উইনার বা কার্ডকে ‘নকআউট’ করি, যা তারা ছাড়া আর কেউ গার্ড দিতে পারছিল না। এটি অনেকটা দাবার চেকমেটের মতো—যেখানে আপনার সঠিক একটি লিড প্রতিপক্ষের ডিফেন্সকে পুরোপুরি দিশেহারা করে দেয়। আপনি যদি আপনার গেমকে ইন্টারমিডিয়েট লেভেল থেকে প্রফেশনাল লেভেলে নিয়ে যেতে চান, তবে **Knockout Squeeze** আয়ত্ত করা আপনার জন্য জরুরি। আজকের পোস্টে আমরা একদম সহজ উদাহরণ এবং ডায়াগ্রামের মাধ্যমে দেখবো কীভাবে এই কৌশলটি প্রয়োগ করতে হয়।" --- Knockout Squeeze টেকনিকটি Trump Contract এর ক্ষেত্রে খেলা হয় (Not For No Trump Contract). এই Squeeze টিতে একটি Defender কে তিনটি suit এ চাপে ফেলা হ...

"ব্রিজ কৌশল: Type R এবং Type L ডাবল গার্ড স্কুইজ (Double Guard Squeeze) শেখার গাইড"

Guard Squeeze এর ক্ষেত্রে একটি opponent কে ৩টি suits এ চাপে ফেলা হয়, সেই ৩টি suits এর মধ্যে এমন একটি suit এর এমন ১টি (finesse guard) card সে ধরে রাখে যেটা discard করলে বা unguard করলে সেই suit এ তার পার্টনার কে Finesse করা যাবে।  Guard Squeeze এর জন্য সাধারণত যা কিছু প্রয়োজন⬇️ > মাত্র ১টি loser অবশিষ্ট থাকতে হবে (all the tricks but one)  > ১টি basis threat লাগবে, basic threat টি যে হাতে থাকবে তার ডান পাশের opponent বেসিক থ্রেটটি গার্ড করে রাখবে। > ১টি finesse threat প্রয়োজন যেটিতে finesse করার সম্ভবনা আছে। > basic ও finesse threat ছাড়াও আরো একটি তৃতীয় threat প্রয়োজন।  > finesse threat টির মাত্র ১টি protector থাকতে হবে যখন squeeze card টি খেলা হবে, অন্যথায় squeeze ফেল করবে। > finesse threat টি blocked অবস্থায় থাকলে squeeze ফেল করবে।  এই পোস্টে আমরা Simple Guard Squeeze নিয়ে আলোচনা করবো না কারণ এটি Double squeeze এর মতোই কাজ করে।  Double Guard Squeeze দুই ধরণের হয়ে থাকে :- (১) Type L double guard squeeze (২) Type R double guard squeeze. ▶️ Type R...