সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

Mastering the Knockout Squeeze in Bridge: ব্রিজ টেবিলের সেরা কৌশল

ভূমিকা:--- "ব্রিজ গেমের জগতে সবচেয়ে সন্তোষজনক মুহূর্ত কোনটি? যখন আপনি একটি নিখুঁত **Squeeze Play**-এর মাধ্যমে প্রতিপক্ষের ডিফেন্স ভেঙে চুরমার করে দেন। আজ আমরা আলোচনা করবো এমনই এক শক্তিশালী টেকনিক নিয়ে, যার নাম **Knockout Squeeze**।

অনেকেই একে **Criss-Cross Squeeze**-এর একটি বিশেষ রূপ বলে মনে করেন। সাধারণ Squeeze-এ আমরা প্রতিপক্ষকে ডিসকার্ড করতে বাধ্য করি, কিন্তু **Knockout Squeeze** একটু আলাদা। এখানে আমরা প্রতিপক্ষের এমন একটি উইনার বা কার্ডকে ‘নকআউট’ করি, যা তারা ছাড়া আর কেউ গার্ড দিতে পারছিল না। এটি অনেকটা দাবার চেকমেটের মতো—যেখানে আপনার সঠিক একটি লিড প্রতিপক্ষের ডিফেন্সকে পুরোপুরি দিশেহারা করে দেয়।

আপনি যদি আপনার গেমকে ইন্টারমিডিয়েট লেভেল থেকে প্রফেশনাল লেভেলে নিয়ে যেতে চান, তবে **Knockout Squeeze** আয়ত্ত করা আপনার জন্য জরুরি। আজকের পোস্টে আমরা একদম সহজ উদাহরণ এবং ডায়াগ্রামের মাধ্যমে দেখবো কীভাবে এই কৌশলটি প্রয়োগ করতে হয়।"

---

Knockout Squeeze টেকনিকটি Trump Contract এর ক্ষেত্রে খেলা হয় (Not For No Trump Contract).
এই Squeeze টিতে একটি Defender কে তিনটি suit এ চাপে ফেলা হয়, তিনটি Suit এর মধ্যে একটি Trump Suit থাকে, Defender টির কাছে দুটি অপশন থাকে, হয়তো সে এমনকোনো card ডিসকার্ড করবে যার ফলে Declare Cross Ruff এর মাধ্যমে একটি ট্রিক Gain করবে কিংবা অন্যকোন suit এ একটি ট্রিক তৈরী হয়ে যাবে। যখন Defender দের কাছে একটি বা দুটি Trump cards থাকে দেখা গেলো Declare যদি Defender দের ওই Trump cards গুলো তুলে নেয় তাহলে Contract টি Success করার জন্য প্রয়োজনীয় Tricks আসছে না, সেই পজিশনটিতে Trump Cards Pickup করার পরিবর্তে Knockout Squeeze Try করা যেতে পারে।⤵️

⤴️চিত্রটিতে ♦️Diamonds হচ্ছে Trump Suit, North হ্যান্ডের Lead (তিনটি ট্রিক প্রয়োজন)। 

সমস্যা:--- (১) নর্থ থেকে যদি ♠️J লিড করে Ruff করেন এবং তারপরে একটি ♥️heart খেলেন Cross Ruff এর উদ্দেশ্যে, তাহলে ইস্ট ♦️10 খেলবে, যার ফলে প্রয়োজনীয় তিনটি ট্রিক আমরা পাবো না। 
(২) আবার মনে করুন, নর্থ থেকে যদি ♥️2 খেলেন Cross Ruff এর উদ্দেশ্যে, তাহলেও ইস্ট ♦️10 খেলবে,
যার ফলে সাউথের দ্বিতীয় ♥️heart টি নর্থ হ্যান্ডে Ruff করার সুযোগ পাওয়া যাবে না। 

সমাধান:--- নর্থ থেকে আমরা ♣️9 (Squeeze Card) খেলবো, ইস্ট তিনটি জিনিস করতে পারে :--- (১) ♠️A যদি ডিসকার্ড করে, তাহলে সাউথ হ্যান্ডের ♦️K দ্বারা আমরা Ruff করবো যাতে ♦️J খেলে ♦️Q দিয়ে ধরে নর্থ থেকে ♠️J winner টি ক্যাশ করতে পারি। (♦️K দিয়ে Ruff করা আবশ্যক নর্থ হ্যান্ডে প্রবেশ করার জন্য)।

(২) যদি ইস্ট একটি ♥️heart ডিসকার্ড করে, তাহলে আমরা ♦️J দ্বারা Ruff করবো, এখন একটি ♥️Heart Lead করবো, ইস্ট ট্রিকটি ধরার পরে যদি ♦️10 খেলে তবে সাউথের ♦️K দিয়ে ট্রিকটি নেওয়ার পরে সাউথের দ্বিতীয় ♥️heart টি আমরা ক্যাশ করতে পারবো, আর যদি ♥️heart দিয়ে ট্রিকটি ধরার পরে ইস্ট ♦️10 খেলার পরিবর্তে ♠️A খেলে তবে সাউথ থেকে Ruff করার পরে সাউথের দ্বিতীয় ♥️heart টি খেলে নর্থ থেকে Ruff করতে পারবো। (♦️J দ্বারা Ruff করা আবশ্যক, যাতে ইস্ট ♦️10 খেললে সাউথ হ্যান্ডে ট্রিকটি নেওয়া যায়)।

(৩) নর্থ থেকে ♣️9 Lead করলে ইস্ট যদি ♦️10 দ্বারা Ruff করে, তবে আমরা Over Ruff করে একটি ♥️heart খেললে সাউথের দ্বিতীয় ♥️heart টি নর্থের ♦️Q দ্বারা Ruff এবং নর্থের ♠️J টি সাউথের দ্বিতীয় ♦️diamond দ্বারা Ruff করতে পারবো, যার ফলে আমরা প্রয়োজনীয় তিনটি ট্রিক পেয়ে যাবো, দুটি Cross Ruff এবং একটি Over Ruff. 

⤵️নিচের চিত্রটিতেও তিনটি ট্রিক প্রয়োজন, ♦️Diamond হচ্ছে Trump Suit, নর্থের লিড⬇️ 

সমস্যা:--- নর্থ থেকে ♠️spade বা ♥️heart খেললেই ইস্ট ট্রিকটি নেওয়ার পরে ♦️10 খেলবে, যার ফলে আমরা তিনটি ট্রিক পাবো না। 

সমাধান:--- আমরা নর্থ থেকে ♣️9 (squeeze card) লিড করবো, ইস্ট তিনটি জিনিস করতে পারে:--- (১) যদি সে একটি ♠️spade দেয়, তাহলে ♦️K দিয়ে Ruff করে ♠️4 খেলবো, ইস্ট ট্রিকটি নেওয়ার পরে যদি ♦️10 খেলে তবে নর্থের ♦️Q দিয়ে নেওয়ার পরে ♠️J ক্যাশ করতে পারবো, আর যদি ইস্ট ♠️spade দিয়ে ধরার পরে ♦️10 না খেলে ♥️AK খেলে তবে নর্থ থেকে ♦️Q দিয়ে Ruff করা যাবে, যার ফলে সাউথের ♦️J দিয়ে আমাদের প্রয়োজনীয় তৃতীয় ট্রিকটি নেবো। 
(♦️K দ্বারা Ruff করা আবশ্যক, যার ফলে ♦️Q দিয়ে নর্থে প্রবেশ করা যাবে)।

(২) যদি ইস্ট একটি ♥️heart ডিসকার্ড করে, তাহলে ♦️J দিয়ে Ruff করে একটি ♥️heart খেলবো, ইস্ট ট্রিকটি জেতার পরে ♦️10 খেললে সাউথের ♦️K দিয়ে নেওয়ার পরে ♥️J ক্যাশ করা যাবে, আর যদি ♥️heart দিয়ে ট্রিকটি নেওয়ার পরে ♦️10 এর পরিবর্তে ইস্ট ♠️AK খেলে তবে সাউথের ♦️K দিয়ে Ruff করে ♥️J খেলে নর্থের ♦️Q দিয়ে Ruff করতে পারবো।
(♦️J দ্বারা Ruff করা আবশ্যক, যাতে ইস্ট ♦️10 খেললে সাউথের ♦️K দিয়ে নিয়ে ♥️J cash করা যায়) 

(৩) ইস্ট যদি ♦️10 দিয়ে Ruff করে, তবে আমরা ♦️K কিংবা ♦️J দিয়ে over ruff করতে পারবো, এরপরে একটি ♠️spade বা ♥️heart খেললেই আমরা cross ruff করার সুযোগ পাবো। 
--- 
⤵️এখন এই সম্পূর্ণ hand play টি লক্ষ্য করুন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে⬇️

west ♠️9 lead করেছে সাউথের 4♥️ contract এর বিরুদ্ধে, আপনি কিভাবে 4♥️ contract টি success করবেন? ডিফেন্ডারদের হ্যান্ডে ♥️hearts যদি ২-২ ব্রেক করতো তাহলে সাউথ প্রথম রাউন্ড ♠️spade duck (ducking play) করার পরে দুই রাউন্ড ♥️heart খেলে ও দুইবার ♣️club ruff করে থার্ড ♠️spade টি খেলে ইস্ট কে thrown-in করতে পারতো, কিন্তূ যেমনটি দেখতেই পারছেন ♥️heart ২-২ অবস্থায় নেই। সুতরাং এই সমস্যার সমাধান হচ্ছে:--- নর্থ থেকে ♠️4 দিতে হবে  (আবশ্যক), ইস্ট ♠️K দিয়ে নেওয়ার পরে ♠️Q খেললো, আমরা ♠️A দিয়ে নিলাম। নর্থ থেকে এখন একটি ছোট ♦️diamond lead করবো, ইস্ট একটি ছোট ♦️diamond দেবে, সাউথ থেকে ♦️K দিয়ে নেবো। এবার ♣️A cash করে একটি ♣️club ruff করবো। এখন একটি ছোট ♥️heart খেলে dummy তে যাবো, dummy থেকে আবার ♣️club খেলে সাউথ হ্যান্ডে ruff করবো। আবার একটি ছোট ♥️heart খেলে নর্থে যাবো। তাহলে পজিশনটি একদম এরকম দাঁড়াবে⬇️

এখন নর্থ থেকে ♣️6 (squeeze card) lead করবো, ইস্ট এখন তিনটি জিনিস করতে পারে:-- (১) যদি সে ♠️5 দেয় তবে আমরা ♥️9 দিয়ে ruff করে ♥️A cash করবো এবং তারপরে ♠️3 খেলবো, ইস্ট ♠️Q দিয়ে নেওয়ার পরে বাধ্য হবে নর্থের ♦️Q এ একটি ট্রিক দিতে। 

(২) যদি ইস্ট ♥️J দ্বারা ruff করে, তবে আমরা ♥️A দিয়ে ruff করবো। এখন ♠️3 খেললে ইস্ট ♠️Q দিয়ে নিয়ে যদি ♠️5 খেলে তাহলে আমরা ruff and sluff করবো, আর যদি ♠️5 খেলার পরিবর্তে ইস্ট ♦️diamond খেলে তবে নর্থের ♦️Q একটি ট্রিক পাবে। 

(৩) east যদি ♦️10 discard করে আমরা ♥️9 দিয়ে ruff করবো, তারপরে একটি ♦️diamond লিড করে নর্থ থেকে ♦️5 দেবো, east ♦️A জেতার পরে যদি ♥️J খেলে তবে সাউথের ♥️A দিয়ে নিয়ে ♦️Q ক্যাশ করা যাবে, আর যদি ইস্ট ♦️A দিয়ে ট্রিক নেওয়ার পরে ♠️Q ক্যাশ করে ♠️5 খেলে তাহলে আমরা সাউথ থেকে শেষ ♦️diamond টি ডিসকার্ড করবো এবং নর্থের ♥️6 দিয়ে ruff করতে পারবো (ruff and sluff).

🤔এখন আপনাদের অনেকের মনে প্রশ্ন আসতে পারে ⤴️ওপরের 4♥️ contract deal টিতে west যখন ♠️9 Lead করলো তখন আমরা ♠️A দিয়ে না নিয়ে ♠️4 দিয়ে ছেড়ে দিলাম কেনো❓ মনে করুন যদি আমরা ♠️A দিয়ে ট্রিকটি নিতাম তাহলে ইস্ট তার একটি ♠️spade অনার্স unblock করে দিতো ও তারপরে ⤴️ওপরের deal টিতে যেভাবে খেলা continue হয়েছিল সেভাবে continue করতাম তাহলে শেষে গিয়ে পজিশনটি ঠিক এরকম দাঁড়াতো⬇️

⤴️নর্থ হ্যান্ডের Lead, এখন নর্থ থেকে ♣️7 খেললে ইস্ট ♥️J দিয়ে ruff করবে, আমরা ♥️A দিয়ে over ruff করার পরে যদি একটি ♦️diamond খেলি তবে ইস্ট ♦️diamond এর দুটি ট্রিক ও ♠️spade এর দুটি ট্রিক পেয়ে যাবে। আর যদি আমরা ♦️diamond না খেলে ♠️2 খেলি তবে ওয়েস্ট ♠️6 দেবে, এখন নর্থ থেকে ♠️4 দিলে ইস্ট ♠️5 দেবে। এবার ওয়েস্ট একটি ♦️diamond Lead করলে ইস্ট ♦️diamond এ দুটি ট্রিক ও ♠️spade এ একটি ট্রিক নেবে, আর যদি west এর ♠️6 নর্থের ♠️10 দিয়ে cover করি তবে ইস্ট ট্রিকটি নিয়ে ♠️5 খেললে ওয়েস্ট ♠️8 দিয়ে নেবে ও তারপরে একটি ♦️diamond Lead করলে ইস্ট ♦️diamond এ দুটি ট্রিক নেবে। 
ওয়েস্ট যখন ♠️9 লিড করলো তখন যদি ♠️A দিয়ে ট্রিক নিয়ে আবার ♠️spade খেলে দেন তাহলে ইস্ট ♠️spade এর দুটি ট্রিক নিয়ে নেবে যার ফলে নর্থের ♠️10 থাকবে না, কারণ ওই ♠️10 একটি Threat হিসাবে কাজ করছিলো, ওই ♠️10 না থাকলে squeeze করা যাবে না। ⤴️ওপরের চিত্রটির পজিশন বিষয়ে যদি আপনার বুঝতে কোন ধরণের অসুবিধা হয় তাহলে কমেন্টে আমাকে জানান, আমি উত্তর দিয়ে দেবো। এখন আপনার কাছে আমার প্রশ্ন:-- নর্থ থেকে যখন ♣️7 খেলবো ইস্ট যদি ♥️J দিয়ে ruff করার পরিবর্তে ♠️Q কিংবা ♠️J unblock করে তাহলে আপনি কিভাবে continue করবেন যাতে আমাদের 4♥️ contract টি success হবে❓

⤴️ওপরের যে 4♥️ contract deal টি দেখলেন সেটির সম্পূর্ণ hand play আপনি নিজে খেলে চেষ্টা করুন⤵️


```html

(প্রতিটি চাল দেখতে 'Next' বাটনে ক্লিক করুন)

```
```
```
---
এমনকি যখন Squeezee (যে ডিফেন্ডারকে স্কুইজ করা হয়) হ্যান্ডে একটি High Trump থাকে তখনও Knockout Squeeze করা সম্ভব।⬇️

সাউথের 4♥️ contract এর বিরুদ্ধে ওয়েস্ট ♦️J Lead করেছে, সাউথ ♦️A win করার পরে ♠️AQ cash করে একটি ♦️diamond খেলে নর্থের ♦️K দিয়ে নিয়ে ♠️K খেলে সাউথ থেকে থার্ড ♦️diamond টি নিক্ষেপ করলো। এখন নর্থ থেকে একটি ♦️diamond Lead করলো, ইস্ট ♣️8 দিলো, সাউথ ruff করলো। এখন সাউথ একটি ♣️club খেললো, ইস্ট ট্রিকটি নিয়ে একটি low ♥️heart লিড করলো, Declare ট্রিকটি Dummy হ্যান্ডে (north) win করলো। তাহলে পজিশনটি এরকম দাঁড়াবে⬇️

⤴️এখন নর্থ থেকে যদি ♣️4 লিড করা হয় সাউথের থার্ড ♣️club টি নর্থ হ্যান্ডে ruff করার উদ্দেশ্যে, তাহলে ইস্ট ট্রিকটি নেওয়ার পরে ♥️A ক্যাশ করে ♥️6 খেলবে, যার ফলে সাউথের থার্ড ♣️club টি ruff করানোর সুযোগ পাওয়া যাবে না। 
সমাধান:- নর্থ থেকে আমরা ♦️8 খেলবো, এখন ইস্ট তিনটি জিনিস করতে পারে:-- (১) যদি সে ♠️J ডিসকার্ড করে, তাহলে সাউথ ♥️K কিংবা ♥️J দিয়ে ruff করে একটি ♣️club খেলবে, ইস্ট ট্রিকটি নেওয়ার পরে আবার ♣️club খেললে নর্থ হ্যান্ডে ruff করা যাবে, আর যদি ♣️club না খেলে ইস্ট ♥️A ক্যাশ করে তাহলে আমরা সাউথ হ্যান্ডের অবশিষ্ট ♥️heart অনার্সটি unblock করে রাখবো, এবার ইস্ট ♥️6 খেললে নর্থের ♥️9 দিয়ে নিয়ে নর্থের ♠️6 ক্যাশ করবো। আবার মনে করুন ইস্ট যখন দ্বিতীয় ♣️club ট্রিকটি নিলো তখন যদি ♥️A না খেলে ♥️6 খেলে তাহলে আমরা নর্থ হ্যান্ডের ♥️9 দিয়ে ট্রিক নিয়ে নর্থের ♠️6 ক্যাশ করতাম। 

(২) ইস্ট যদি ♥️6 দিয়ে ruff করে তাহলে সাউথ over ruff করে একটি ♣️club খেললে সাউথের থার্ড ♣️club টি অনায়াসে নর্থ হ্যান্ডে ruff করতে পারবে।

(৩) ইস্ট যদি একটি ♣️club ডিসকার্ড করে, তাহলে সাউথ ruff করবে, তারপরে ♣️7 লিড করবে, ইস্ট ট্রিকটি নেওয়ার পরে ♥️A ক্যাশ করে ♥️6 খেললে সাউথ ট্রিকটি নিয়ে ♣️10 ক্যাশ করতে পারবে। 

⬆️ওপরের 4♥️ contract deal টি আপনি নিজে খেলে চেষ্টা করে দেখুন, যার ফলে Knockout Squeeze টি আপনার মনে রাখতে সুবিধা হবে।⬇️ 
```html

(এই হ্যান্ডের প্রতিটি চাল দেখতে নিচে 'Next' বাটনে ক্লিক করুন)

```

```

বি: দ্র:--- ব্রিজ খেলার অনান্য কিছু Squeeze টেকনিকের লিংক :--- (১) Compound Squeeze 

✒️আপনার মূল্যবান সময় দিয়ে আমাদের এই দীর্ঘ আর্টিকেলটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ। সুন্দরভাবে সহজ পদ্ধতিতে ব্রিজ খেলা শেখার জন্য আমাদের blog টি FOLLOW করে পাশে থাকুন। 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

কন্ট্রাক্ট ব্রিজ কৌশল: ৫টি গুরুত্বপূর্ণ সিম্পল স্কুইজ (Simple Squeeze)

👉 ব্রিজ খেলায় সাধারণত ৫ ধরণের সিম্পল স্কুইজ (Simple Squeeze) দেখতে পাওয়া যায়⬇️ (১) Sinister Squeeze  (২) Ambidextrous Squeeze  (৩) Splitter squeeze  (৪) Back-Door Squeeze  (৫) Criss-Cross-Squeeze  ⤴️ এই সকল সিম্পল স্কুইজ (Simple Squeeze) গুলোর জন্য যা কিছু প্রয়োজন⬇️ ➖ আপনার হাতে মাত্র ১টি loser থাকবে (বাকিগুলো Winner Card) ➖ ২টি থ্রেট (Threat) প্রয়োজন ১টি নির্দিষ্ট প্রতিপক্ষের বিরুদ্ধে ➖ কমপক্ষে ১টি থ্রেট (Threat) এর ১টি Protector (Winning Card) দরকার ➖ কমপক্ষে ১টি থ্রেট (Threat) বাঁ সাইডে থাকতে হবে (যে প্রতিপক্ষকে Squeeze করছি তার বাঁ সাইড) ➖ যেকোনো থ্রেট যেটি Squeezee Hand (যে প্রতিপক্ষকে চাপে ফেলছি) Unguard করবে সেটিই আমরা Cash করতে পারবো ▶️ Sinister Squeeze ➡️ সিনিস্টার স্কুইজ (Sinister Squeeze) টেকনিকটির বিবরণ⬇️ > ২টো থ্রেট ই Squeezee Hand এর বাঁদিকে থাকে  > সর্বশেষ F ( Free suit  বা Squeeze card ) suit winner ২টো থ্রেট এর বিপরীত Hand এ থাকে  > কমপক্ষে ১টি Protected Threat প্রয়োজন (অন্যটি Naked Threat হলেও অসুবিধা নেই) > Squeeze ...

"ব্রিজ কৌশল: Type R এবং Type L ডাবল গার্ড স্কুইজ (Double Guard Squeeze) শেখার গাইড"

Guard Squeeze এর ক্ষেত্রে একটি opponent কে ৩টি suits এ চাপে ফেলা হয়, সেই ৩টি suits এর মধ্যে এমন একটি suit এর এমন ১টি (finesse guard) card সে ধরে রাখে যেটা discard করলে বা unguard করলে সেই suit এ তার পার্টনার কে Finesse করা যাবে।  Guard Squeeze এর জন্য সাধারণত যা কিছু প্রয়োজন⬇️ > মাত্র ১টি loser অবশিষ্ট থাকতে হবে (all the tricks but one)  > ১টি basis threat লাগবে, basic threat টি যে হাতে থাকবে তার ডান পাশের opponent বেসিক থ্রেটটি গার্ড করে রাখবে। > ১টি finesse threat প্রয়োজন যেটিতে finesse করার সম্ভবনা আছে। > basic ও finesse threat ছাড়াও আরো একটি তৃতীয় threat প্রয়োজন।  > finesse threat টির মাত্র ১টি protector থাকতে হবে যখন squeeze card টি খেলা হবে, অন্যথায় squeeze ফেল করবে। > finesse threat টি blocked অবস্থায় থাকলে squeeze ফেল করবে।  এই পোস্টে আমরা Simple Guard Squeeze নিয়ে আলোচনা করবো না কারণ এটি Double squeeze এর মতোই কাজ করে।  Double Guard Squeeze দুই ধরণের হয়ে থাকে :- (১) Type L double guard squeeze (২) Type R double guard squeeze. ▶️ Type R...