👉 ব্রিজ খেলায় সাধারণত ৫ ধরণের সিম্পল স্কুইজ (Simple Squeeze) দেখতে পাওয়া যায়⬇️
(১) Sinister Squeeze
(২) Ambidextrous Squeeze
(৩) Splitter squeeze
(৪) Back-Door Squeeze
(৫) Criss-Cross-Squeeze
⤴️ এই সকল সিম্পল স্কুইজ (Simple Squeeze) গুলোর জন্য যা কিছু প্রয়োজন⬇️
➖ আপনার হাতে মাত্র ১টি loser থাকবে (বাকিগুলো Winner Card)
➖ ২টি থ্রেট (Threat) প্রয়োজন ১টি নির্দিষ্ট প্রতিপক্ষের বিরুদ্ধে
➖ কমপক্ষে ১টি থ্রেট (Threat) এর ১টি Protector (Winning Card) দরকার
➖ কমপক্ষে ১টি থ্রেট (Threat) বাঁ সাইডে থাকতে হবে (যে প্রতিপক্ষকে Squeeze করছি তার বাঁ সাইড)
➖ যেকোনো থ্রেট যেটি Squeezee Hand (যে প্রতিপক্ষকে চাপে ফেলছি) Unguard করবে সেটিই আমরা Cash করতে পারবো
▶️Sinister Squeeze➡️ সিনিস্টার স্কুইজ (Sinister Squeeze) টেকনিকটির বিবরণ⬇️
> ২টো থ্রেট ই Squeezee Hand এর বাঁদিকে থাকে
> সর্বশেষ F (Free suit বা Squeeze card) suit winner ২টো থ্রেট এর বিপরীত Hand এ থাকে
> কমপক্ষে ১টি Protected Threat প্রয়োজন (অন্যটি Naked Threat হলেও অসুবিধা নেই)
> Squeeze Card এর বাঁদিকের opponent কেই শুধুমাত্র Squeeze করা যাবে
South যখন ♠️A খেলবে West যদি ♣️A Discard করে তবে North এর ♣️K Winner এ পরিণত হবে। আর West যদি ♣️A এর পরিবর্তে Heart Suit Unguard করে তবে North এর ♥️J Winner এ পরিণত হবে।
👉 কিছু কিছু পজিশনে Finesse করার মাধ্যমে Threat Guard কে এক Opponent থেকে অন্য Opponent এ Transfer করার প্রয়োজন পরবে⬇️
এখানে North ♣️Q খেললে East ♣️K দিয়ে Cover করবে, South ♣️A ও West ♣️9 দেবে যার ফলে Club guard টি East থেকে West এ Transfer হবে, তারপরে South ♥️A (Squeeze card) খেললেই West কে সিনিস্টার সুইজ (Sinister Squeeze) করা যাবে।
👉 কিছু কিছু পজিশনে এক বা একাধিক Ruff করার মাধ্যমে এক Opponent এর Threat guard কে Eliminate করার প্রয়োজন পরবে⬇️
এখানে North থেকে অব্যশই ♣️2 খেলতে হবে যাতে East এর ♣️K কে Ruff করার মাধ্যমে Eliminate করা যায়। তারপরে দ্বিতীয় Diamond টি খেললেই West কে Sinister Squeeze করা যাবে।
▶️Ambidextrous Squeeze➡️ অম্বিডেক্সত্রস স্কুইজ (Ambidextrous Squeeze) টেকনিকটির বিবরণ⬇️
> একটি Hand এ ১টি Protected Threat থাকে
> দ্বিতীয় Threat টি বিপরীত Hand এ থাকে Squeeze Card এর সাথে
> Either opponent কেই Squeeze করা সম্ভব
South ♣️A খেলে North থেকে ♦️4 Discard
করলেই East কে Squeeze করা যাবে। যদি East একটি Spade Discard করে তাহলে North এর ♠️10 Winner এ পরিণত হবে, আর যদি East ♥️A Discard করে তাহলে South এর ♥️K Winner এ পরিণত হবে।
▶️Splitter Squeeze➡️ স্প্লিটার স্কুইজ (Splitter Squeeze) টেকনিকটির বিবরণ⬇️
> একটি Hand এ ১টি Naked Threat থাকে
> সেই Hand এ ১টি Split Threat এর Protector থাকে With a small card in that suit
> বিপরীত Hand টিতে Split Threat টি থাকে With a small card in that suit, Squeeze Card টিও থাকে
> শুধুমাত্র বাঁদিকের (Left of squeeze card) Opponent কেই Squeeze করা যায়
South ♠️A খেললে West যদি ♣️A Discard করে তবে North এর ♣️K Winner এ পরিণত হবে। ♣️A এর পরিবর্তে যদি West একটি Heart Discard করে তবে North থেকে ♣️K Discard করার পরে South ♥️2 খেললে South এর ♥️Q সর্বশেষ Trick টি পাবে।
⤴️ওপরের সকল Squeeze গুলোতে বিশেষ করে Splitter Squeeze এ যে Naked Threat টি আছে ওটা যদি Protected Threat হতো সেক্ষেত্রেও কোন অসুবিধা হতো না।
▶️Back-Door Squeeze➡️ ব্যাক-ডোর Squeeze টেকনিকটির বিবরণ⬇️
> একটি Hand এ ১টি Naked Threat থাকে
> বিপরীত Hand টিতে Squeeze Card থাকে ও অন্য আরো ১টি Threat থাকে যেটির দুই কিংবা তারচেয়েও বেশি Protector আছে, তারমধ্যে ১টি Protector Naked Threat এর Hand টিতে থাকে
> Either opponent কেই Squeeze করা যায়
South ♠️A খেলে North থেকে একটি Low club Discard করলেই East যদি ♥️A Discard করে তবে North এর ♥️K Winner এ পরিণত হবে, আর যদি East তার Club Unguard করে তবে South একটি Low club খেলবে, North ♣️K দিয়ে ধরবে, তারপরে North থেকে শেষ Club টি খেলে South এর ♣️A Win করার পর South এর Third club টি Last Trick টি নেবে!
▶️Criss-Cross Squeeze➡️ ক্রিস-ক্রস Squeeze টির বিবরণ⬇️
> দুটো Hand এই ১টি করে Split Threat থাকে (Threat এর Protector বিপরীত Hand এ থাকে)
> Squeeze Card টি যেকোনো Hand এ থাকতে পারে
> Either opponent কেই Squeeze করা সম্ভব
South যখন ♠️A খেলবে West যদি Diamond Discard করে তবে North এর ♦️A Cash করলেই Opponent রা আর কোন Trick পাবে না। আর যদি West Heart Discard করে তবে South এর ♥️A Cash করে নিলেই West আর কোন Trick পাবে না।
➡️মনে রাখুন👉 Criss-Cross Squeeze এর ক্ষেত্রে Squeezee Hand যে Threat Guard টি Unguard করবে সেই Threat টির Protector Cash করতে হবে।
▶️ওপরের সকল Squeeze গুলো Declare-Dummy এর জন্য, তবে এগুলো কিন্তু Defender এর দিক থেকেও খেলা সম্ভব।
🔎আমাদের ব্লগের home page এ থাকা search বাটন টিতে ক্লিক করে সার্চ করুন "Double Squeeze in Bridge"
🙋♂️আপনার মূল্যবান সময়টুকু দিয়ে আমাদের এই দীর্ঘ আর্টিকেলটি পড়ার জন্য অসংখ্য ধণ্যবাদ আপনাকে। আমাদের ব্লগটি Follow করে পাশে থাকার অনুরোধ রইলো।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন