Guard Squeeze এর ক্ষেত্রে একটি opponent কে ৩টি suits এ চাপে ফেলা হয়, সেই ৩টি suits এর মধ্যে এমন একটি suit এর এমন ১টি (finesse guard) card সে ধরে রাখে যেটা discard করলে বা unguard করলে সেই suit এ তার পার্টনার কে Finesse করা যাবে।
Guard Squeeze এর জন্য সাধারণত যা কিছু প্রয়োজন⬇️
> মাত্র ১টি loser অবশিষ্ট থাকতে হবে (all the tricks but one)
> ১টি basis threat লাগবে, basic threat টি যে হাতে থাকবে তার ডান পাশের opponent বেসিক থ্রেটটি গার্ড করে রাখবে।
> ১টি finesse threat প্রয়োজন যেটিতে finesse করার সম্ভবনা আছে।
> basic ও finesse threat ছাড়াও আরো একটি তৃতীয় threat প্রয়োজন।
> finesse threat টির মাত্র ১টি protector থাকতে হবে যখন squeeze card টি খেলা হবে, অন্যথায় squeeze ফেল করবে।
> finesse threat টি blocked অবস্থায় থাকলে squeeze ফেল করবে।
এই পোস্টে আমরা Simple Guard Squeeze নিয়ে আলোচনা করবো না কারণ এটি Double squeeze এর মতোই কাজ করে।
Double Guard Squeeze দুই ধরণের হয়ে থাকে :- (১) Type L double guard squeeze (২) Type R double guard squeeze.
▶️Type R double guard squeeze➡️ এই squeeze টিতে basic threat টি একাকী অবস্থায় থাকে (opposite the finesse threat and a third threat).
যে opponent টি finesse threat এর বাঁদিকে থাকে সে বাধ্য হয় finesse guard টি discard করতে, যার ফলে তার পার্টনার কে তখন finesse করা সম্ভব হয়।
south ♠️A cash করলে west একটি ♥️ ডিসকার্ড করবে, east যদি তার ♦️A ডিসকার্ড করে তবে south ♣️A cash করবে, এখন west যদি তার তার ♦️K ডিসকার্ড করে তাহলে north এর ♦️Q winner এ পরিণত হবে, west যদি ♦️K এর পরিবর্তে তার ♥️ unguard করে তাহলে north এর ♥️9 সর্বশেষ trick টি নেবে।
আবার মনে করুন, south যখন ♠️A cash করবে east যদি তার ♥️K (finesse guard) ডিসকার্ড করে তবে south প্রথমে ♣️A cash করে north থেকে ♦️Q ডিসকার্ড করবে, তারপরে south তার ♥️3 খেলে north থেকে ♥️9 দিয়ে finesse করবে।
মনে রাখুন :- B (Both) threat বলতে বোঝায় যে থ্রেটটি উভয় opponents ই guard করে রাখে সেটিকে B threat বলে। ওপরের চিত্রটিতে north hand এ যে ♦️Q টি দেখতে পাচ্ছেন ওটিকে west এবং east দুজনেই ♦️K ও ♦️A দিয়ে guard করে রেখেছে।
যদি north hand এ squeeze card (ওপরের⤴️চিত্রে ♠️A) টি থাকতো তাহলে south hand এ একটি entry এর প্রয়োজন হতো তিনটি threat suits এর যেকোনো একটিতে⬇️
♠️A cash করলে east যদি একটি ♥️ ডিসকার্ড করে তবে south তার ♥️10 unblock করবে ও west একটি ♥️ ডিসকার্ড করবে। এখন north থেকে ♥️3 খেলে সাউথ তার ♥️K দিয়ে ধরবে, এবার সাউথ তার ♣️A cash করে নর্থ থেকে ♦️Q ডিসকার্ড করবে। তারপরে সাউথ ♥️2 খেলে নর্থ থেকে ♥️9 দিয়ে finesse করতে পারবে।
আবার মনে করুন, নর্থ ♠️A খেললে east যদি তার ♦️A ডিসকার্ড করে তবে সাউথ তার ♥️10 unblock করবে, east একটি ♥️ ডিসকার্ড করবে। এখন নর্থ থেকে ♥️3 খেলে সাউথ তার ♥️K দিয়ে ধরবে, এবার সাউথ তার ♣️A cash করলে west যদি ♦️K ডিসকার্ড করে তবে নর্থ এর ♦️Q winner এ পরিণত হবে, আর যদি west একটি ♥️ ডিসকার্ড করে তবে নর্থ থেকে ♦️Q ডিসকার্ড করতে হবে ও তারপরে সাউথ থেকে ♥️2 খেলে ♥️A দিয়ে ধরলে ♥️9 সর্বশেষ trick টি নেবে।
খেয়াল করুন east কিন্তু কোনোভাবেই তার ♣️KQ unguard করতে পারবে না যখন ♠️A cash করা হবে, কারণ তাহলে সাউথ এর ♣️A cash করার পরে ♣️J win করবে।
সাউথ হ্যান্ডে প্রয়োজনীয় entry টি other non-finesse-threat-suits এও হতে পারে⬇️
এখানে নর্থ এর lead, নর্থ ♠️A cash করলে east বাধ্য হবে তার ♦️ unguard করতে, সাউথ তার low club ডিসকার্ড করবে ও west একটি ♥️ ডিসকার্ড করবে। এবার নর্থ থেকে ♦️4 খেলে ♦️A দিয়ে ধরে ♣️A cash করলে west চাপে পরে যাবে, west যদি এখন তার ♦️K ডিসকার্ড করে তবে নর্থ এর ♦️J winner এ পরিণত হবে, আর যদি west তার ♥️ ডিসকার্ড করে তবে নর্থ এর ♥️J winner এ পরিণত হবে।
যখন squeeze card টি খেলা হবে তখন যদি finesse threat টির দুটো protectors থাকে তবে squeeze কাজ করবে না⬇️
লক্ষ্য করুন, সাউথ যদি ♠️A cash করে west একটি low heart ডিসকার্ড করবে এবং east ♥️7 ডিসকার্ড করবে, যার ফলে squeeze success হবে না।
আসলে ওপরের⤴️ পজিশনটিতে squeeze success করতে হলে প্রথমেই একটি ♥️ winner cash করতে হবে, তারপরে নর্থ থেকে ♠️3 খেললে east যদি ♥️Q ডিসকার্ড করে তবে west কে ♥️ finesse করা যাবে, এইকারণেই east বাধ্য হবে তার ♦️K ডিসকার্ড করতে এবং west একটি ♥️ ডিসকার্ড করবে। এখন সাউথ তার ♣️A cash করলে west যদি ♦️A ডিসকার্ড করে তবে নর্থ এর ♦️Q winner এ পরিণত হবে, আর যদি west একটি ♥️ ডিসকার্ড করে তবে নর্থ থেকে ♦️Q ডিসকার্ড করে ♥️এর অপর winner টি cash করলে ♥️9 সর্বশেষ trick টি win করবে।
▶️Type L double guard squeeze➡️ এই squeeze টিতে finesse threat টি একাকী অবস্থায় থাকে, last F winner টিও একই হ্যান্ডে থাকে। west কে অবশ্যই finesse threat টি guard করে রাখতে হবে যাতে তার পার্টনার কে finesse না করা যায়। নর্থ হ্যান্ডে অবশ্যই একটি entry থাকতে হবে যাতে নর্থ থেকে finesse suit খেলে সাউথ হ্যান্ডে finesse করা যায়⬇️
সাউথ যখন ♠️A খেলবে west যদি ♥️Q ডিসকার্ড করে তবে ইস্ট কে ♥️ এ finesse করা যাবে, একারণেই ওয়েস্ট বাধ্য হবে ♦️K ডিসকার্ড করতে, নর্থ থেকে now-useless ♣️J টি ডিসকার্ড করা হবে, ইস্ট একটি low ♥️ ডিসকার্ড করবে। এখন ♣️A cash করলেই ইস্ট যদি ♦️A ডিসকার্ড করে তবে নর্থ এর ♦️Q winner এ পরিণত হবে, আর যদি ইস্ট একটি ♥️ ডিসকার্ড করে তবে সাউথ এর ♥️J winner এ পরিণত হবে।
যদি নর্থ হ্যান্ডে অন্যকোন suit এ entry থাকে সেক্ষেত্রে basic threat এর কোন protector (unprotected basic threat) না থাকলেও অসুবিধা নেই⬇️
⤴️আসলে এখানে নর্থ এর ♥️ finesse threat নয়, কারণ অপর দুটো থ্রেটও নর্থ হ্যান্ডেই আছে।
west যদি একটি ♥️ ডিসকার্ড করে first ♠️ টিতে তাহলে নর্থ ♥️9 (unblock) ডিসকার্ড করবে এবং ইস্ট তার low ♦️ টি ডিসকার্ড করবে। এবার দ্বিতীয় ♠️ টিতে west যদি আরো একটি ♥️ ডিসকার্ড করে তবে প্রথমে ♥️K cash করে নর্থ থেকে আবার ♥️ খেলে সাউথ থেকে ♥️ finesse করা যাবে, যদি দ্বিতীয় ♠️টিতে west আরো একটি ♥️ ডিসকার্ড করার পরিবর্তে ♦️K ডিসকার্ড করে তবে নর্থ থেকে now-useless ♣️K ডিসকার্ড করলেই ইস্ট squeeze হয়ে যাবে, যদি ইস্ট এখন তার ♦️A নিক্ষেপ করে তাহলে নর্থ এর ♦️Q winner এ পরিণত হবে, আর যদি ইস্ট তার একটি ♥️ ডিসকার্ড করে তবে প্রথমে ♥️K cash করে আবার ♥️ খেলে ♥️A দিয়ে ধরলে সাউথ এর সর্বশেষ ♥️টি সর্বশেষ ট্রিক টি পাবে।
এছাড়াও নর্থ হ্যান্ডে অন্যকোন suit এ entry থাকলেও হবে⬇️
south ♠️A খেললে west ♥️Q দিতে পারবে না কারণ তাহলে তার পার্টনার কে ♥️finesse করা যাবে, একারণেই west বাধ্য হবে ♦️ unguard করতে, north থেকে now-useless ♣️K ডিসকার্ড করলেই ইস্ট squeeze হয়ে যাবে, ইস্ট যদি ♦️unguard করে তবে নর্থ এর ♦️6 winner এ পরিণত হবে, আর যদি ইস্ট ♥️unguard করে তবে সাউথ এর ♥️J winner এ পরিণত হবে।
Guard Squeeze এর জন্য নিয়ম হচ্ছে :- (১) unblock for the eventual finesse! (২) cash down to one protector only in the finesse threat!
### **উপসংহার (Conclusion):**
"পরিশেষে, ব্রিজের জগতে **Guard Squeeze** বা গার্ড সুইজ হলো এমন এক সূক্ষ্ম কৌশল যা একজন সাধারণ খেলোয়াড়কে একজন মাস্টার খেলোয়াড় থেকে আলাদা করে দেয়। **Type R** এবং **Type L** ডাবল গার্ড সুইজের পার্থক্য বুঝতে পারা শুরুতে কিছুটা কঠিন মনে হতে পারে, কিন্তু একবার আপনি প্রতিপক্ষের 'গার্ড' বা রক্ষাকবচ ভাঙার এই ব্যাকরণটি আয়ত্ত করতে পারলে, টেবিলের যেকোনো কঠিন পরিস্থিতি আপনার নিয়ন্ত্রণে চলে আসবে।
মনে রাখবেন, ব্রিজ কেবল ভাগ্যের খেলা নয়, এটি গণিত এবং মনস্তত্ত্বের এক অপূর্ব মেলবন্ধন। আজকের আলোচিত এই অ্যাডভান্সড টেকনিকগুলো আপনার গেম রিডিং এবং হ্যান্ড অ্যানালাইসিস ক্ষমতাকে আরও শক্তিশালী করবে বলে আমার বিশ্বাস।
এই কৌশলগুলো নিয়ে আপনার কোনো প্রশ্ন থাকলে বা কোনো নির্দিষ্ট হ্যান্ড (Hand) বুঝতে সমস্যা হলে নিচের **কমেন্ট বক্সে** অবশ্যই জানাবেন। আমাদের এই ব্রিজ কমিউনিটিতে আপনার মতামত অত্যন্ত মূল্যবান। আগামী পর্বে আমরা আরও নতুন কোনো রোমাঞ্চকর টেকনিক নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত, প্র্যাকটিস চালিয়ে যান এবং শুভ ব্রিজ খেলা!"
বি: দ্র:- আপনারা যারা simple squeeze এবং double squeeze সম্মন্ধে কিছুই জানেন না তারা এই blog এর হোম পেজে থাকা সার্চ বাটনটিতে ক্লিক করে সার্চ করুন simple squeeze কিংবা double squeeze তাহলেই পেয়ে যাবেন।
একজন দক্ষ ব্রিজ খেলোয়াড় জন্য আমাদের এই blog টির কোন বিকল্প নেই কারণ বাংলা ভাষায় এটাই একমাত্র ওয়েবসাইট যেটিতে শুধুমাত্রই ব্রিজ খেলা নিয়ে অনবরত পোস্ট দেওয়া হয়। বাংলা ভাষায় দ্বিতীয় কোন ওয়েবসাইট নেই ব্রিজ খেলার বিষয়ে।
আমাদের blog টি Follow করে পাশে থাকার অনুরোধ রইলো। এছাড়াও আপনি চাইলে Email subscribe করতে পারেন যার ফলে নতুন কোন পোস্ট পাবলিশ করলে ইমেইল এর মাধ্যমে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে।
সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই দীর্ঘ পোস্টটি আপনার মূল্যবান সময় দিয়ে পড়ার জন্য।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন