সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

"Double Squeeze কৌশল: Type R, B1 এবং B2 Double Squeeze শেখার সহজ গাইড"

👉 Double Squeeze এর ক্ষেত্রে উভয় প্রতিপক্ষই Involve থাকে। প্রথম Opponent কোন একটি Threat এর Guard কে Unguard করতে বাধ্য হয়, যার ফলে অপর Opponent টি Simple Squeeze এর মধ্যে পরে যায়। 

Double Squeeze এর জন্য প্রধানত যা কিছু প্রয়োজন⬇️

*️⃣আপনার সাইডে শুধুমাত্র ১টি Loser অবশিষ্ট থাকবে। (বাকি গুলো সব Winning Card)
*️⃣১টি Single Threat Over each opponent (R এবং L Threats) 
*️⃣১টি Protected Double Threat (B Threat) বনাম Both Opponents 
*️⃣B Threat এর সকল Protector গুলো যদি B Threat এর Hand এ থাকে তবে Squeeze Card বিপরীত Hand এ থাকতে হবে 

✒️সাধারণত তিন ধরণের Double Squeeze হয়⬇️

1️⃣Type R➡️ একটি Hand এ শুধুমাত্র ১টি Single Threat থাকে (R Threat)
2️⃣Type B1➡️ একটি Hand এ শুধুমাত্র ১টি Double Threat থাকে Headed by one protector 
3️⃣Type B2➡️ একটি Hand এ শুধুমাত্র ১টি Double Threat থাকে Headed by two or more protectors 

▶️Type R Double Squeeze➡️ এই Squeeze টিতে R Threat টি একাকী অবস্থায় থাকে (Only threat in it's hand opposite others two threats).
Squeeze Card টি R Threat এর Hand এ থাকে। 
South ♣️A খেললে West তার ♦️A Discard করলে North এর ♦️K Winner এ পরিণত হবে, সুতরাং West কে বাধ্য হয়ে একটি Spade ডিসকার্ড করতে হচ্ছে, North তার Now-useless ♦️K discard করলেই east যদি একটি spade discard করে তবে North এর ♠️9 সর্বশেষ trick টি পাবে, আবার যদি east Spade discard করার পরিবর্তে তার ♥️A discard করে তবে south এর ♥️K winner এ পরিণত হবে।
ব্রিজ খেলায় ওপরের পজিশনটি simultaneous squeeze নামেও পরিচিত কারণ উভয় opponent ই squeezed হয়ে যাচ্ছে at the same trick, এই জিনিসটা ঘটে যখন সকল R ও L threat এর winners গুলো cashed করা থাকে before the last F winner (Free suit or squeeze card) 

🟣মনে রাখুন➡️ R threat = (guarded by "Right" handed opponent of the squeeze card) 
L threat = (guarded by "Left" handed opponent of the squeeze card) 
B threat = (guarded by "Both" opponents) 

*️⃣যদি সর্বশেষ non B winner টি wrong hand এ থাকে তাহলে squeeze fail হয়ে যাবে।
এখানে south যখন ♠️A খেলবে west একটি heart discard করবে, North একটি diamond ডিসকার্ড করবে ও east তার low club টি ডিসকার্ড করবে। এবার যখন south তার ♣️A খেলবে west তার diamond guard টি unguard করলেই আর কোনোভাবেই squeeze সম্ভব নয়। 
কিন্তু যদি North hand এর ♥️A টি cashed করা অবস্থায় থাকতো তাহলে double squeeze সম্পূর্ণভাবে success করতো! কিন্তু এখন ♥️A cash করে পুনরায় south hand এ ফিরে আসা সম্ভব নয়।

*️⃣এবারে লক্ষ্য করুন ♥️A টি যদি North hand এর পরিবর্তে south hand এ থাকে তাহলে কিন্তু আবার squeeze ১০০% success করবে।
এখন south কিন্তু তার ৩টি non B winners যেকোনো (Now south can cash three non B winners in any order) ভাবেই cash করতে পারবে তবুও squeeze 100% success করবে তার কারণ ৩টিই non B winners R threat এর hand এ আছে। 

▶️Type L double squeeze?➡️ আপনি হয়তো ভাবছেন Type R double squeeze যেহুতু আছে সেহুতু Type L double squeeze থাকবার কথা। কিন্তু আসলে Type L double squeeze সম্ভব নয় (There is no such thing as a plain type L double squeeze) কারণ একটি single threat যদি একাকী অবস্থায় থাকে তবে সেটি অবশ্যই R threat হতে হবে।
South যখন ♣️A খেলবে west তার diamond guard টি unguard করবে, এবার North যে suit discard করবে east সেই suit discard করবে, যার ফলে squeeze সম্ভব নয়। 

▶️Type B1 double squeeze➡️ এই squeeze টিতে B threat টি একাকী অবস্থায় থাকে headed by one protector, সর্বশেষ F winner (Free winner) B threat এর hand এ থাকে এবং সর্বশেষ R protector টি অবশ্যই সর্বশেষ F winner এর আগে cashed করা থাকতে হবে।
Type B1 double squeeze এর দুটো ভার্সন আছে (১) unrestricted (২) restricted 

A. Unrestricted➡️ B threat এর বিপরীত hand টিতেও ১টি B protector থাকবে with a small card 

> সর্বশেষ L protector টি cash করে রাখার উপদেশ দেওয়া হচ্ছে
> সর্বশেষ R protector টি must precede the last F (free suit) protector 
> যদি L কিংবা R threat established না হয় তবে B suit এ চলে যাবেন 
South ♥️A খেললে west বাধ্য হয়ে club unguard করবে, north তার now-useless ♦️K discard করবে, এবার east যদি তার ♠️A discard করে তবে north এর ♠️K high হয়ে যাবে, সুতরাং east কেও বাধ্য হয়ে তার club unguard করতে হচ্ছে। এখন south তার hand থেকে একটি low club খেলে ♣️K দিয়ে trick নিয়ে আবার club খেলে ♣️A দিয়ে ধরলে south এর third club টি last trick নেবে। 

নিচের ছবি টিতে লক্ষ্য করুন একটি uncashed R protector থাকলে squeeze ফেল করবে⬇️
south যখন ♠️A খেলবে west ♦️6 ডিসকার্ড করবে, north এর জন্য বেস্ট discard ♥️K এবং east তার club unguard করবে। এবার south যখন ♦️3 খেলবে west তার ♥️A ডিসকার্ড করলেই squeeze ফেল হয়ে যাবে। লক্ষ্য করুন, যদি ♦️A আগের থেকে cashed করা থাকতো ও south hand এর lead হতো তাহলে আবার squeeze success করতো। সুতরাং R protector আগের থেকে cash করে রাখবেন। 

এবার নিচের ছবিটি লক্ষ্য করুন একটি uncashed L protector এর ক্ষেত্রে এই সমস্যাটা নেই⬇️
south যখন ♠️A খেলবে west বাধ্য হবে তার club unguard করতে, এবার north তার now-useless ♦️J discard করবে এবং east তার ♦️4 দেবে। এখন south তার ♦️5 খেলে north এর ♦️A দিয়ে ধরবে যার ফলে east Squeeze হয়ে যাবে! যদি east এখন তার ♥️A দেয় তাহলে north এর ♥️K winner এ পরিণত হবে, আর যদি east তার club unguard করে তবে south একটি low club খেলে north এর ♣️A দিয়ে ধরবে, তারপরে ♣️3 খেলে south এর ♣️K দিয়ে ধরবে, তারপরে south এর third club টি সর্বশেষ trick টি নেবে। 

B. Restricted➡️ B threat এর বিপরীত hand টিতে কোনো B protector থাকবে না।

> L entry (the final squeeze card) অব্যশই প্রয়োজন opposite last F winner (initial squeeze card) 
> কোন threat টি L, কোন threat টি R অবশ্যই সঠিকভাবে guess করতে হবে।
> সর্বশেষ R protector টি cash করার পরে যাতে F winner (Free winner or initial squeeze card) cash করা যায় তার জন্য F suit এর hand টিতে entry প্রয়োজন, আবার F winner টি cash করার পরে যাতে L protector (the final squeeze card) টি cash করা যায় তার জন্য সেরকম অবস্থা থাকতে হবে। cashing sequence টি হচ্ছে RFL 
এখানে south ♥️A কিংবা ♥️K cash করলেই squeeze ফেল করবে। প্রথমে ♠️A (R) cash করতে হবে, তারপরে north থেকে ♥️10 খেলে ♥️A (F) দিয়ে ধরতে হবে, যেখানে east একটি ♣️ ও west তার অবশিষ্ট ♣️ টি ডিসকার্ড করবে। এবারে south ♥️K (F) খেললে west বাধ্য হবে তার ♦️ unguard করতে, north থেকে now-useless ♣️J ডিসকার্ড হবে ও east তার বাকি ♣️ টি দেবে। এখন ♣️A cash করলেই east Squeeze এর মধ্যে পরে যাবে, কারণ east যদি তার ♠️ অনার্স টি ডিসকার্ড করে তবে নর্থ এর ♠️J winner এ পরিণত হবে, আর যদি east তার ♦️ unguard করে তবে নর্থ থেকে ♦️2 খেলে ♦️A দিয়ে ধরলেই ♦️4 সর্বশেষ trick টি নেবে। 
মনে রাখবেন - যদি L threat যে opponent টি guard করে রাখে সে যদি সর্বশেষ F winner টি খেলার পরেও L threat এর guard টি unguard না করে তবে L threat টি useless হয়ে যায় এবং অব্যশই ডিসকার্ড করতে হয় সর্বশেষ F winner টিতে (ওপরের ছবিটিতে দেখলেন ♣️J ডিসকার্ড করা হলো ♥️K টিতে)। 

যদি সর্বশেষ R protector টি cashed না করা থাকে ও দেখা যাচ্ছে এটি cash করতে গেলে communication problem হচ্ছে তাহলে squeeze ফেল করবে⬇️
লক্ষ্য করুন, south ♠️2-♠️4-♠️A-♠️K খেলার পরে নর্থ থেকে একমাত্র ♦️2 খেলে south hand এ আসতে হবে কিন্তু তারপরে কোনভাবেই squeeze success করবে না। 

north থেকে R protector টি cash করার পরে south hand এ reentry টি F suit এর পরিবর্তে R threat suit কিংবা L threat suit এর একটি protector হলেও কোনরকম অসুবিধা নেই⬇️
এখানে south hand এ প্রয়োজনীয় reentry টি হলো ♥️K (R protector) 
প্রথমে ♥️A তারপরে ♥️K cash করতে হবে। তারপরে ♠️A খেললে west বাধ্য হবে তার ♦️ unguard করতে, north থেকে now-useless ♣️J ডিসকার্ড করতে হবে, east তার ♣️5 দেবে। এখন ♣️A cash করলেই east squeeze হয়ে যাবে, যদি east এখন তার ♥️টি ডিসকার্ড করে তবে নর্থ এর third ♥️টি winner হবে, আর যদি east তার ♦️ unguard করে তবে নর্থ থেকে ♦️4 খেলে ♦️A দিয়ে ধরলে ♦️2 সর্বশেষ trick টি নেবে। 

নিচের পজিশনটিতে north hand এর R protector টি cash করার পরে south hand এ reentry করার জন্য L threat এর একটি protector আছে⬇️
এখানে south ♥️3 খেলে ♥️A (R) দিয়ে ধরবে, north থেকে এবার একটি low club খেলে ♣️K দিয়ে নেবে, এরপরে ♠️A খেললে west বাধ্য হবে ♦️ unguard করতে, north থেকে low club টি discard করা হবে, east তার অবশিষ্ট club টি discard করবে। এখন ♣️A cash করলেই east squeeze হয়ে যাবে, east যদি তার ♦️unguard করে তবে south এর ♦️3 last trick টি নেবে, আর যদি east তার ♥️টি discard করে তাহলে north এর ♥️J cash করতে হবে।

মনে করুন যদি, opponents এর কার্ড গুলো ওপরের⤴️ ছবির পরিবর্তে এভাবে distributed করতো⬇️
এখানে প্রথমে ♣️A তারপরে ♣️K তারপর ♠️A ও সর্বশেষে ♥️A (L threat, the final squeeze card) cash করতে হবে, কারণ ♥️KQ ও ♣️QJ9 exchanged হয়ে গেছে। তাই এখানে আগের ছবিটির মতো ♥️A প্রথমে cash করলে হবে না। 

👉 All B1 type double squeeze এর জন্য নিয়ম হচ্ছে ➡️ Cash R  protectors early!   

▶️Type B2 double squeeze➡️ এই squeeze টিতে B threat টি একাকী অবস্থায় থাকে headed by two or more protectors. এটি দুই ধরণের হতে পারে (১) simultaneous B2 (২) non-simultaneous B2

A. Simultaneous B2➡️ সর্বশেষ F winner (Free suit or squeeze card) টি B2 threat এর বিপরীত hand এ থাকে⬇️
South ♠️A খেললে west বাধ্য হবে তার ♥️ unguard করতে, একই সাথে east বাধ্য হবে তার ♥️ unguard করতে, যার ফলে north এর third heart টি সর্বশেষ trick টি পাবে। Double squeeze গুলোর মধ্যে এটা সবচাইতে সহজ কারণ squeeze card টি খেলার পরে যদি L বা R threat টি established না হয় তবে B threat protectors গুলো cash করতে থাকবেন। এছাড়া R ও L threat squeeze card এর hand এ থাকায় আপনাকে ভাবতে হবে না যে বিপরীত hand থেকে কি discard করবেন। এই squeeze টিকে simultaneous বলা হয় কারণ উভয় opponents একই trick এ squeezed হয়ে যায়।

B. Non-Simultaneous B2➡️ সর্বশেষ F winner টি B threat এর hand এ থাকে⬇️

> কমপক্ষে ১টি L বা R protector-entry অবশ্যই B threat এর বিপরীত hand এ থাকতে হবে।
> B threat hand এর L/R protectors অবশ্যই আগে থেকে cashed করে রাখতে হবে।
> প্রথমে F winner টি খেলতে হবে, তারপরে বিপরীত hand থেকে L/R protector cash করতে হবে।
> B2 threat এর বিপরীত hand এ থাকা R/L protector টি হচ্ছে final squeeze card.
South ♠️A (initial squeeze card) খেললে west একটি ♥️ discard করবে, north একটি low club দেবে ও east বাধ্য হবে তার ♥️ unguard করতে। এখন south তার ♣️5 খেললে west যদি তার ♥️unguard করে তবে south এর third ♥️টি সর্বশেষ trick নেবে, আর যদি west তার ♦️A discard করে তবে north এর ♦️K winner এ পরিণত হবে। 

আরো একটি উদাহরণ, তবে এবার L protector ফাইনাল squeeze card হিসাবে থাকছে⬇️
south ♠️A খেললে west বাধ্য হবে তার ♥️ unguard করতে, north তার low diamond discard করবে, east একটি heart discard করবে। এখন ♦️A cash করলেই east Squeezed হয়ে যাবে, যদি east এখন তার ♣️A discard করে তবে north এর ♣️K winner এ পরিণত হবে, আর যদি east তার ♥️ unguard করে তবে south এর ♥️2 সর্বশেষ trick টি পাবে। 

এবার L ও R protectors both north and south⬇️
♠️A অবশ্যই প্রথমে cash করতে হবে। L ও R protectors আগে-পরে (in any order) যেকোনো ভাবেই cash করতে পারবেন, কিন্তু north hand এ যেকোনো একটি L কিংবা R entry শেষ পর্যন্ত বাঁচিয়ে রাখতে হবে, আর ওটাই হবে The final squeeze card. 

এটা সেই ending position যদি আপনি diamonds অনার্সগুলো cashed করে ফেলেন, Followed by the king of clubs⬇️
south তার ♣️4 খেললেই west squeeze হবে, যদি west ♦️Q নিক্ষেপ করে তবে north এর ♦️9 winner এ পরিণত হবে, আর যদি west তার ♥️ unguard করে তবে south এর ♥️2 সর্বশেষ trick টি win করবে। 

এটা সেই ending position যদি আপনি clubs অনার্সগুলো cashed করে ফেলেন, Followed by the king of diamond⬇️
south তার♦️6 খেলে north থেকে ♦️A দিয়ে ধরলেই east squeeze হবে, যদি east তার ♣️Q discard করে তবে north এর ♣️7 cash করতে হবে, আর যদি east তার ♥️ unguard করে তবে ♥️AK cash করলে ♥️2 সর্বশেষ trick টি win করবে। 
B2 double squeeze এর একটি great advantage আছে। এটিতে আপনার জানার কোন প্রয়োজন পড়েনা কোন opponent কোন threat টি guard করে আছে, আপনার কাজ হচ্ছে সকল winners গুলো cash করা outside the B suit, ending in the hand opposite the B2 threat এবং লক্ষ্য রাখুন কোন L বা R threat established হলো কিনা, যদি established না হয় তবে B suit cash করতে আরম্ভ করুন। 

✍️ আপনারা যারা simple squeeze সম্মন্ধে কিছুই জানেন না তারা আমাদের blog home page গিয়ে search button টিতে ক্লিক করে সার্চ করুন "simple squeeze in bridge".
সেই সাথে Triple squeeze এর বিষয়ে লেখা আর্টিকেলটিও অবশ্যই পরে নেওয়ার অনুরোধ রইলো।

### **উপসংহার (Conclusion):**

"পরিশেষে বলা যায়, ব্রিজ খেলায় **Double Squeeze** বা ডাবল সুইজ কেবল একটি টেকনিক নয়, এটি একটি শিল্প। **Type R, B1, এবং B2**—এই প্রতিটি কৌশলের সঠিক প্রয়োগ আপনার গেমকে সাধারণ স্তর থেকে অনেক উঁচুতে নিয়ে যেতে পারে। প্রাথমিক অবস্থায় এই গণনাগুলো কিছুটা জটিল মনে হতে পারে, কিন্তু নিয়মিত চর্চা এবং হাতের তাসের বিন্যাস বিশ্লেষণের মাধ্যমে আপনি খুব সহজেই এই 'সুইজ' গুলো ধরতে পারবেন।

মনে রাখবেন, একজন দক্ষ খেলোয়াড় কেবল ভালো কার্ড দিয়ে জেতেন না, বরং প্রতিপক্ষের ডিফেন্সকে কৌশলে ভেঙে দিয়ে অসম্ভব ট্রিক আদায় করে নেন। আশা করি এই গাইডটি আপনাদের ডাবল সুইজ বুঝতে সাহায্য করেছে।

এই তিনটি টাইপের মধ্যে কোনটি আপনার কাছে সবচেয়ে আকর্ষণীয় মনে হয়েছে? অথবা আপনার কোনো ব্যক্তিগত অভিজ্ঞতা আছে কি যেখানে আপনি ডাবল সুইজ প্রয়োগ করেছেন? নিচে **কমেন্ট বক্সে** অবশ্যই আমাদের জানান। আপনাদের মতামত ও প্রশ্ন আমাদের নতুন নতুন কৌশল নিয়ে লিখতে উৎসাহিত করবে। 

আগামী পর্বে আমরা ব্রিজের আরও কিছু রোমাঞ্চকর কৌশল নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত, হ্যাপিং ব্রিজ।

▶️আপনার মূল্যবান সময়টুকু দিয়ে আমাদের এই দীর্ঘ আর্টিকেলটি পড়ার জন্য আপনাকে জানাই অসংখ্য ধণ্যবাদ। সকলের কাছে অনুরোধ রইলো আমাদের blog page টি Follow করে পাশে থাকুন। এছাড়া আপনি Email subscribe করতে পারেন যার ফলে নতুন কোন পোস্ট publish করলে আপনার কাছে একটি Email চলে যাবে। 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

কন্ট্রাক্ট ব্রিজ কৌশল: ৫টি গুরুত্বপূর্ণ সিম্পল স্কুইজ (Simple Squeeze)

👉 ব্রিজ খেলায় সাধারণত ৫ ধরণের সিম্পল স্কুইজ (Simple Squeeze) দেখতে পাওয়া যায়⬇️ (১) Sinister Squeeze  (২) Ambidextrous Squeeze  (৩) Splitter squeeze  (৪) Back-Door Squeeze  (৫) Criss-Cross-Squeeze  ⤴️ এই সকল সিম্পল স্কুইজ (Simple Squeeze) গুলোর জন্য যা কিছু প্রয়োজন⬇️ ➖ আপনার হাতে মাত্র ১টি loser থাকবে (বাকিগুলো Winner Card) ➖ ২টি থ্রেট (Threat) প্রয়োজন ১টি নির্দিষ্ট প্রতিপক্ষের বিরুদ্ধে ➖ কমপক্ষে ১টি থ্রেট (Threat) এর ১টি Protector (Winning Card) দরকার ➖ কমপক্ষে ১টি থ্রেট (Threat) বাঁ সাইডে থাকতে হবে (যে প্রতিপক্ষকে Squeeze করছি তার বাঁ সাইড) ➖ যেকোনো থ্রেট যেটি Squeezee Hand (যে প্রতিপক্ষকে চাপে ফেলছি) Unguard করবে সেটিই আমরা Cash করতে পারবো ▶️ Sinister Squeeze ➡️ সিনিস্টার স্কুইজ (Sinister Squeeze) টেকনিকটির বিবরণ⬇️ > ২টো থ্রেট ই Squeezee Hand এর বাঁদিকে থাকে  > সর্বশেষ F ( Free suit  বা Squeeze card ) suit winner ২টো থ্রেট এর বিপরীত Hand এ থাকে  > কমপক্ষে ১টি Protected Threat প্রয়োজন (অন্যটি Naked Threat হলেও অসুবিধা নেই) > Squeeze ...

Mastering the Knockout Squeeze in Bridge: ব্রিজ টেবিলের সেরা কৌশল

ভূমিকা: --- "ব্রিজ গেমের জগতে সবচেয়ে সন্তোষজনক মুহূর্ত কোনটি? যখন আপনি একটি নিখুঁত **Squeeze Play**-এর মাধ্যমে প্রতিপক্ষের ডিফেন্স ভেঙে চুরমার করে দেন। আজ আমরা আলোচনা করবো এমনই এক শক্তিশালী টেকনিক নিয়ে, যার নাম **Knockout Squeeze**। অনেকেই একে **Criss-Cross Squeeze**-এর একটি বিশেষ রূপ বলে মনে করেন। সাধারণ Squeeze-এ আমরা প্রতিপক্ষকে ডিসকার্ড করতে বাধ্য করি, কিন্তু **Knockout Squeeze** একটু আলাদা। এখানে আমরা প্রতিপক্ষের এমন একটি উইনার বা কার্ডকে ‘নকআউট’ করি, যা তারা ছাড়া আর কেউ গার্ড দিতে পারছিল না। এটি অনেকটা দাবার চেকমেটের মতো—যেখানে আপনার সঠিক একটি লিড প্রতিপক্ষের ডিফেন্সকে পুরোপুরি দিশেহারা করে দেয়। আপনি যদি আপনার গেমকে ইন্টারমিডিয়েট লেভেল থেকে প্রফেশনাল লেভেলে নিয়ে যেতে চান, তবে **Knockout Squeeze** আয়ত্ত করা আপনার জন্য জরুরি। আজকের পোস্টে আমরা একদম সহজ উদাহরণ এবং ডায়াগ্রামের মাধ্যমে দেখবো কীভাবে এই কৌশলটি প্রয়োগ করতে হয়।" --- Knockout Squeeze টেকনিকটি Trump Contract এর ক্ষেত্রে খেলা হয় (Not For No Trump Contract). এই Squeeze টিতে একটি Defender কে তিনটি suit এ চাপে ফেলা হ...

"ব্রিজ কৌশল: Type R এবং Type L ডাবল গার্ড স্কুইজ (Double Guard Squeeze) শেখার গাইড"

Guard Squeeze এর ক্ষেত্রে একটি opponent কে ৩টি suits এ চাপে ফেলা হয়, সেই ৩টি suits এর মধ্যে এমন একটি suit এর এমন ১টি (finesse guard) card সে ধরে রাখে যেটা discard করলে বা unguard করলে সেই suit এ তার পার্টনার কে Finesse করা যাবে।  Guard Squeeze এর জন্য সাধারণত যা কিছু প্রয়োজন⬇️ > মাত্র ১টি loser অবশিষ্ট থাকতে হবে (all the tricks but one)  > ১টি basis threat লাগবে, basic threat টি যে হাতে থাকবে তার ডান পাশের opponent বেসিক থ্রেটটি গার্ড করে রাখবে। > ১টি finesse threat প্রয়োজন যেটিতে finesse করার সম্ভবনা আছে। > basic ও finesse threat ছাড়াও আরো একটি তৃতীয় threat প্রয়োজন।  > finesse threat টির মাত্র ১টি protector থাকতে হবে যখন squeeze card টি খেলা হবে, অন্যথায় squeeze ফেল করবে। > finesse threat টি blocked অবস্থায় থাকলে squeeze ফেল করবে।  এই পোস্টে আমরা Simple Guard Squeeze নিয়ে আলোচনা করবো না কারণ এটি Double squeeze এর মতোই কাজ করে।  Double Guard Squeeze দুই ধরণের হয়ে থাকে :- (১) Type L double guard squeeze (২) Type R double guard squeeze. ▶️ Type R...