**ভূমিকা**
```
ব্রিজ খেলায় 'স্কুইজ' (Squeeze) মানেই হলো প্রতিপক্ষকে একটি অসম্ভব পরিস্থিতির মুখে ফেলে দেওয়া। কিন্তু সাধারণ স্কুইজের চেয়েও যখন পরিস্থিতি আরও জটিল হয়ে দাঁড়ায়, যেখানে হাতে বড় কার্ড থাকা সত্ত্বেও আপনি ডামিতে (Dummy) পৌঁছাতে পারছেন না—ঠিক তখনই মঞ্চে আসে **"Entry Squeeze"**।
একজন দক্ষ ডিক্লেয়ারার জানেন যে শুধু উইনার থাকলেই হয় না, সেই উইনার পর্যন্ত পৌঁছানোর রাস্তাটিও খোলা রাখতে হয়। এন্ট্রি স্কুইজ এমন একটি যাদুকারী চাল, যেখানে আপনি প্রতিপক্ষকে বাধ্য করেন এমন একটি কার্ড ছাড়তে যা আপনার জন্য dummy তে যাওয়ার নতুন একটি রাস্তা বা 'এন্ট্রি' তৈরি করে দেয়। আজকের পোস্টে আমরা শিখবো এই কৌশলের গাণিতিক ও কৌশলগত প্রয়োগ এবং দেখবো কীভাবে একটি হারানো গেমকে বুদ্ধির জোরে জয় করা যায়।
----
**⬇️নিচের প্রতিটি তাসের ডায়াগ্রামে No Trump Contract এর সাহায্যে উদাহরণ দেওয়া হলো।⬇️
**⬇️Entry Squeeze Basic Position⬇️**
↗️সমস্যা:- North-South ছয়টি ট্রিক প্রয়োজন। চারটি winner (♠️A♥️A♣️AK) অলরেডি আছে। বাকি দুটি ট্রিক ♦️KQ এ আসবে, কিন্তু তার জন্য dummy তে দুইবার গিয়ে ♦️diamond lead করতে হবে। কিন্তু যেমনটি দেখছেন dummy হ্যান্ডে মাত্র একটি entry আছে (♣️A)।
↗️সমাধান:- আমরা ♠️A cash করবো, east বাধ্য হয়ে একটি ♣️club discard করবে। এখন ♣️K খেলে dummy এর ♣️A দিয়ে overtaking করবো। এরপরে north থেকে একটি ♦️diamond lead করবো, east ♦️A দিয়ে নেওয়ার পরিবর্তে ছোট ♦️diamond দিয়ে ছেড়ে দেবে ও আমরা ♦️K বা ♦️Q দিয়ে ট্রিকটি নিয়ে ♣️2 খেলে নর্থের ♣️9 দিয়ে ধরে আবার ♦️diamond lead করবো।
↗️যখন আমরা ♠️A cash করছি ইস্ট যদি ♣️club এর পরিবর্তে একটি ♦️diamond ডিসকার্ড করে তবে ♣️2 লিড করে নর্থের ♣️A দিয়ে ধরে ♦️diamond লিড করবো, ইস্ট ছোট দেবে, আমরা ♦️K বা ♦️Q দিয়ে নিয়ে ♦️9 লিড করলেই আমাদের অপর ♦️diamond অনার্সটি winner এ পরিণত হবে।
↗️যখন আমরা ♠️A cash করছি ইস্ট যদি একটি ♥️heart ডিসকার্ড করে তবে আমরা ♥️A cash করবো, যার ফলে নর্থ হ্যান্ডে একটি ♥️heart winner হবে।
⬆️মনে রাখুন:- যখন আমরা ♠️A cash করছি নর্থ হ্যান্ড থেকে একটি ♥️heart ডিসকার্ড করতে হবে (Not ♦️diamond or ♣️club)।
----
⬇️সাউথের লিড, North-South ছয়টি ট্রিক দরকার⬇️
⤴️সঠিক উদ্দেশ্য, বেঠিক playing line⬇️
সাউথ যদি মনে করে ♠️A cash করে ♥️2 lead করে নর্থ থেকে ♥️J দ্বারা finesse করে একটি ছোট ♠️spade খেলে ♠️J establish করবে, তাহলে এটি হবে একটি মারাত্মক বেঠিক playing line, কারণ ♠️A cash করে যদি ♥️2 লিড করে তবে ওয়েস্ট ♥️K দিয়ে দেবে, আর যদি ♥️2 লিড করার পরিবর্তে ♥️Q লিড করে তবে ওয়েস্ট ♥️10 দেবে, যার ফলে দুইবার নর্থ হ্যান্ডে প্রবেশ করা সম্ভব না।
↗️সঠিক উদ্দেশ্য, সঠিক playing line⬇️
আমরা ♦️A cash করবো, ওয়েস্ট যদি একটি ♣️club ডিসকার্ড করে, তবে ♣️A cash করে কিংবা একটি low ♣️club lead করলে আমাদের একটি ♣️club ট্রিক gained হয়ে যাবে।
⬆️আর যদি ♦️A তে ওয়েস্ট একটি ♠️spade ডিসকার্ড করে তবে ♠️A cash করলে নর্থের ♠️J winner হয়ে যাবে।
⬆️আর যদি ♦️A তে ওয়েস্ট একটি ♥️heart ডিসকার্ড করে তবে আমরা ♠️A cash করবো। এবং তারপরে ♥️Q লিড করে নর্থের ♥️A দিয়ে ধরে একটি low ♠️spade খেলবো, যার ফলে নর্থের ♠️J winner হয়ে যাবে ও পরবর্তীতে ♥️J দ্বারা নর্থ হ্যান্ডে প্রবেশ করে ♠️J cash করতে পারবো।
----
⬇️**Entry Squeeze with Throw-in**⬇️
↗️সমস্যা:- নর্থ-সাউথ পাঁচটি ট্রিক প্রয়োজন, সাউথ হ্যান্ডের লিড, ♠️spade finesse করতে হলে নর্থ হ্যান্ডে প্রবেশ করতে হবে, কিন্তু কথা হচ্ছে আমরা যদি ♦️K খেলি এই উদ্দেশ্যে যে east ♦️A দিয়ে নেওয়ার পরে আমরা ♦️Q এর মাধ্যমে নর্থে প্রবেশ করে ♠️spade finesse করবো, তাহলে সেটি হবে না কারণ ♦️K তে ইস্ট ♦️A দিয়ে নেওয়ার পরিবর্তে ♦️J ছেড়ে দেবে, যার ফলে আমরা নর্থ হ্যান্ডে প্রবেশ করতে সক্ষম হবো না।
⬆️সমাধান:- ওপরের পজিশনটিতে আমরা অনেক ভাবেই পাঁচটি ট্রিক তুলতে পারবো, আমি শুধু একটি line দেখাবো আপনাদের, যেটাতে নর্থ হ্যান্ডে গিয়ে ♠️spade finesse করা যাবে, বাকি বিকল্প line গুলো আপনারা কমেন্ট করে আমাকে জানান।
**আমরা ♥️A cash করবো, ইস্ট যদি ♦️J ডিসকার্ড করে তবে ♦️K লিড করলে নর্থের ♦️Q দিয়ে পরবর্তীতে নর্থ হ্যান্ডে প্রবেশ করে ♠️spade finesse করবো। ♦️J এর পরিবর্তে যদি একটি low ♣️club ডিসকার্ড করে তবে আমরা ♣️A cash করে ♣️J খেলবো, ইস্ট ♣️club ট্রিকটি নেওয়ার পরে ♠️spade খেললে আমরা ♠️Q দিয়ে finesse করবো, আর যদি ♣️club ট্রিকটি নেওয়ার পরে ইস্ট ♦️A cash করে তাহলে আমরা ♦️K unblock করে রাখবো--আর যদি ♦️A cash না করে ♦️J খেলে সেক্ষেত্রে আমরা সাউথ থেকে ♦️2 দিয়ে নর্থের ♦️Q দিয়ে ধরে ♠️spade finesse করবো।
----
⬇️Entry Squeeze with a Finesse⬇️
⬆️সমস্যা:- ♦️9 lead করে ♦️A দিয়ে ধরে ♥️A cash করে সাউথের ♠️8 ডিসকার্ড করার পরে নর্থ থেকে একটি ♠️spade খেলে সাউথ থেকে ♠️spade finesse করলে নর্থ হ্যান্ডে দ্বিতীয় কোন entry না থাকায় আমরা east এর ♠️K কে ট্রাপ করতে ব্যার্থ হবো।
↗️সমাধান:- আমরা ♦️K খেলে ♦️A দিয়ে ধরবো। ♥️A cash করবো, যদি ইস্ট তার ♦️diamond টি ডিসকার্ড করে তবে আমরা সাউথ থেকে ♠️8 ডিসকার্ড করবো এবং নর্থ থেকে একটি ♠️spade লিড করে ♠️spade finesse করবো, এরপরে ♦️9 খেলে নর্থের ♦️10 দিয়ে ধরে দ্বিতীয়বারের জন্য ♠️spade finesse করবো। **আর যদি, যখন আমরা নর্থের ♥️A cash করছি ইস্ট যদি ♦️diamond ডিসকার্ড করার পরিবর্তে একটি low ♠️spade ডিসকার্ড করে তাহলে সাউথ হ্যান্ডের ♦️9 ডিসকার্ড করবো এবং তারপরে নর্থের ♠️10 খেলে finesse করবো, তাহলেই east এর ♠️K ট্রাপ হয়ে যাবে।
----
⬇️এবার একটি সম্পূর্ণ deal দেখুন তাহলে বুঝতে ও মনে রাখতে সুবিধা হবে। এখানে সাউথ 6NT contract খেলছে, ওয়েস্ট ♥️7 lead করেছে।⬇️
প্রথম ট্রিকটি win করে সাউথ দ্বিতীয় ♥️heart winner টি cash করে আবার ♥️heart lead করেছে (ইস্ট দুটি ♦️diamond ডিসকার্ড করেছে), ওয়েস্ট ♥️Q দিয়ে নিয়ে ♦️10 খেলেছে, dummy থেকে ♦️A win করে সাউথ হ্যান্ডের ♦️K unblock করেছে। নর্থ থেকে একটি low ♠️spade খেলে ♠️Q দিয়ে finesse করে ♠️A cash করেছে। এখন ♦️J খেলে নর্থের ♦️Q দিয়ে overtaking করেছে। তাহলে পজিশনটি এরকম দাঁড়ালো⬇️
এখন ♥️10 cash করলে ইস্ট যদি একটি ♣️club ডিসকার্ড করে তবে সাউথের ♦️4 discard করে নর্থের ♣️10 lead করে finesse করার মাধ্যমে east এর ♣️K ট্রাপ করা যাবে। ♥️10 তে ইস্ট যদি ♣️club ডিসকার্ড না করে ♦️8 discard করে তবে সাউথ থেকে একটি low ♣️club ডিসকার্ড করে ♣️10 লিড করবো ও ইস্ট ♣️K দিয়ে Cover করবে, আমরা ♣️A দিয়ে নিয়ে ♦️4 লিড করে নর্থের ♦️6 দিয়ে ধরবো, এখন ইস্ট কি ডিসকার্ড করবে? এখন যদি ♠️K discard করে তবে নর্থের ♠️J10 winner হবে, আর যদি একটি ♣️club ডিসকার্ড করে তবে নর্থের ♣️7 খেলে সাউথ থেকে ধরে আবার ♣️cash করলে সাউথের শেষ ♣️club টি ফ্রি হয়ে যাবে।
⬆️ওপরের deal টির সম্পূর্ণ হ্যান্ড প্লে নিজে চেষ্টা করুন, যার ফলে ভালোভাবে বিষয়টি আয়ত্ত হবে। নিচে সম্পূর্ণ deal টি দেওয়া হলো।⬇️
```html
(বোর্ডটি ইন্টারেক্টিভভাবে দেখতে উপরের বাটনে ক্লিক করুন)
----
🚀আমাদের আরও কিছু Squeeze Technique একজন Expert Bridge খেলোয়াড় হওয়ার জন্য অবশ্যই এগুলো আপনার জানা উচিৎ:- Backwash Squeeze, Knockout Squeeze, Compound Squeeze, Triple Squeeze, Double Squeeze, Simple Squeeze, Guard Squeeze
✒️আমাদের এই দীর্ঘ Bridge Article টি অনুশীলন করার জন্য আপনাকে জানাই অনেক অনেক ধন্যবাদ।
সকলের কাছে অনুরোধ রইলো আমাদের blog টি Follow করে পাশে থাকার। আমাদের মূল্যবান পোস্ট গুলির লিংক শেয়ার করুন আপনার ব্রিজ বন্ধুদের সাথে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন