**ভূমিকা:**
"ব্রিজ টেবিলের অন্যতম রোমাঞ্চকর মুহূর্ত হলো 'Squeeze' করা। কিন্তু অনেক সময় আমরা এমন পরিস্থিতিতে পড়ি যেখানে সাধারণ স্কুইজ কাজ করে না। ঠিক সেখানেই আবির্ভূত হয় **Backwash Squeeze**। এটি ব্রিজের একটি বিশেষ এবং কিছুটা জটিল কৌশল, যেখানে ডিক্লেয়ারার প্রতিপক্ষকে এমনভাবে বাধ্য করে যে তাদের দেওয়া ডিসকার্ড (Discard) ডিক্লেয়ারারের হাতে নতুন উইনার (Winner) তৈরি করে দেয়। আজকের ব্লগে আমরা সহজ উদাহরণ এবং হ্যান্ড লেআউটের মাধ্যমে এই অসাধারণ টেকনিকটি শিখবো।"
🚀কখন এই টেকনিকটি প্রয়োগ করা যেতে পারে?
** Backwash Squeeze শুধুমাত্র Trump Contract এর জন্য খেলা হয় (Not For No Trump Contract)
** শুধুমাত্র Fourth Hand কে Squeeze করা যায় (Sometimes Third Hand)
** Backwash Squeeze হচ্ছে Knockout Squeeze এর সম্পূর্ণ বিপরীত (Knockout Squeeze এর ক্ষেত্রে Second Hand কে Squeeze করা হয় {Sometimes Third Hand})
** যখন কোনো ধরণের উপায় না থাকে একটি suit কে establish করার, ডিফেন্ডারদের trump cards গুলো pick up করার, এবং established cards গুলো cash করার। কিংবা⬇️
** Trump Suit এমনভাবে Blocked হয়ে থাকে যে ডিফেন্ডারদের Trump Cards গুলো কেবলমাত্র Pick Up করা সম্ভব একটি Trump Coup, End Play, Or Smother Play (executed after the backwash squeeze is complete)
➡️নিচের ডায়াগ্রাম টিতে North-South তিনটি ট্রিক প্রয়োজন। ♠️Spade হচ্ছে Trump Suit, সাউথ হ্যান্ডের Lead⬇️
↗️সমস্যা:--- সাউথ যদি ♠️K খেলে east থেকে ♠️Q তুলে নেওয়ার জন্য, তাহলে east দুটি ♦️A ♣️A ট্রিক পাবে।
💡সমাধান:--- সাউথ একটি ♥️heart খেলবে, নর্থের ♠️A দিয়ে ruff করবে, ইস্ট যদি ♦️A কিংবা ♣️A দেয় তাহলে নর্থ থেকে সেই Queen টি cash করা যাবে।
কিন্তু ইস্ট যদি ♠️Q দিয়ে underruff করে যখন নর্থের ♠️A দিয়ে ruff করা হবে, তাহলে আমরা নর্থ থেকে ♣️Q বা ♦️Q খেলে সাউথের ♠️K দিয়ে ruff করে সাউথের established ♥️heart winner টি cash করতে পারবো।
➡️নিচের ডায়াগ্রাম টিতে North-South চারটি ট্রিক প্রয়োজন। ♠️Spade হচ্ছে Trump Suit, সাউথের Lead⬇️
↗️সমস্যা:--- সাউথ যদি ♥️Heart Lead করে নর্থের ♠️A দ্বারা ruff করে তাহলে ইস্ট তার ♠️Q এ একটি ট্রিক পাবে? 🤔
↗️সমাধান:--- সাউথ ♥️Heart লিড করে নর্থের ♠️A দিয়ে ruff করলে ইস্ট যদি ♦️A কিংবা ♣️A ডিসকার্ড করে তবে নর্থের সেই Queen টি আমরা cash করবো, এবার ইস্ট যখন ♠️2 দিয়ে নর্থের Queen টি ruff করবে আমরা ♠️J দিয়ে over ruff করে ♠️K cash করার মাধ্যমে east এর ♠️Q তুলে নেবো। তারপরে সাউথের established ♥️Heart winner টি cash করবো।
⬆️কিন্তু, যখন নর্থের ♠️A দিয়ে ruff করবো east যদি ♦️A কিংবা ♣️A ডিসকার্ড করার পরিবর্তে underruff
করে তবে নর্থ থেকে ♦️diamond বা ♣️club খেলে আমরা সাউথ থেকে ♠️J দিয়ে ruff করে ♠️K cash করার মাধ্যমে east এর দ্বিতীয় ♠️spade টি তুলে নেবো এবং তারপরে সাউথের established ♥️Heart টি cash করবো।
⬆️লক্ষ্য করুন:-- যে দুটি তাসের ডায়াগ্রাম আপনারা দেখলেন ওখানে যদি সাউথ হ্যান্ডের Lead না হয়ে ওয়েস্ট হ্যান্ডের Lead হতো ও সেইসাথে ওয়েস্ট ♥️A খেলতো তাহলে নর্থের ♠️A দিয়ে ruff করলে তাতেও ইস্ট squeezed হতো (এক্ষেত্রে east হচ্ছে থার্ড হ্যান্ড)
⬇️সাউথ হ্যান্ডের Lead, ♠️spade হচ্ছে trump suit, North-South তিনটি ট্রিক প্রয়োজন।⤵️
↗️সমস্যা:--- সাউথ ♦️A খেলে নর্থ থেকে ♥️K বা ♣️K discard করলে ইস্ট ♠️J দিয়ে ruff করবে।
⤴️সমাধান:--- সাউথ ♦️5 খেলে ♠️K দিয়ে ruff করলে ইস্ট যদি ♥️A বা ♣️A discard করে তবে নর্থ থেকে সেই King টি cash করলে ইস্ট যদি ♠️J দিয়ে ruff করে তবে সাউথ ♠️A দিয়ে ruff করে ♦️A cash করতে পারবে, আর যদি ইস্ট ♠️J দিয়ে ruff না করে সেক্ষত্রে সাউথ তার ♦️A discard করবে।
⬆️আর যদি, যখন নর্থের ♠️K দিয়ে ruff করা হচ্ছে ইস্ট যদি ♠️J দিয়ে underruff করে তাহলে নর্থ থেকে ♥️K বা ♣️K খেলে সাউথের ♠️A দিয়ে ruff করে ♦️A cash করা যাবে।
**লক্ষ্য করুন**⬆️ ওপরের পজিশনটিতে যদি সাউথের লিড না হয়ে ওয়েস্ট এর লিড হতো তাহলে ওয়েস্ট ♦️diamond Lead করার পরে নর্থের ♠️K দিয়ে ruff করলে তাতেও ইস্ট squeezed হতো
(সেক্ষেত্রে ইস্ট থার্ড হ্যান্ড)।
⬇️এটা একটু ভিন্নধর্মী backwash squeeze with a
tenace, North-South পাঁচটি ট্রিক প্রয়োজন, ♠️spade হচ্ছে trump suit, সাউথের Lead⬇️
🔺প্রশ্ন:-- আপনি south seat এ খেলছেন,⬆️এই পজিশনে কিভাবে পাঁচটি ট্রিক তুলবেন? 🤔
🔺উত্তর:-- ♦️10 Lead করে ♠️A দিয়ে ruff করবো, ইস্ট যদি ♣️J নিক্ষেপ করে তাহলে ♠️2 Lead করে ♠️KQ দুটি ট্রিক নেবো ও নর্থ থেকে ♣️Q নিক্ষেপ করবো। এখন একটি ♦️diamond অনার্স cash করে নর্থের ♥️10 discard করবো, ইস্ট ruff করবে এবং বাধ্য হবে তার ♥️KJ থেকে Lead করতে toward dummy's ♥️AQ
⤴️যখন নর্থের ♠️A দিয়ে আমরা ruff করছি ইস্ট যদি একটি ♥️heart ডিসকার্ড করে তবে ♥️A cash করে সাউথ থেকে একটি ♦️diamond দেবো, তারপরে ♥️Q খেলবো যেখানে ইস্ট ruff করবে ও সাউথ থেকে over ruff করবো। এবার একটি ♦️diamond খেলে নর্থের ♣️Q ডিসকার্ড করবো, ইস্ট ruff করবে, ইস্ট ruff করে যদি ♣️J খেলে তবে সাউথ থেকে একটি ♦️diamond ডিসকার্ড করে নর্থের ♠️2 দিয়ে ruff করে ♥️10 খেলবো যেখানে ইস্ট ruff করবে এখন সাউথ থেকে over ruff করে ♦️diamond winner cash করতে পারবো। আর, আমরা যখন ♦️diamond খেলে নর্থ থেকে ♣️Q ডিসকার্ড করছি তখন ইস্ট ruff করে যদি ♣️J খেলার পরিবর্তে তার শেষ ♠️spade টি খেলে তাহলেতো সাউথ হ্যান্ডেই খেলা আসবে ও তারপরে সাউথের ♦️diamond winner cash করতে পারবো।
⤴️যখন নর্থের ♠️A দিয়ে ruff করা হচ্ছে ইস্ট যদি ♥️heart কিংবা ♣️J ডিসকার্ড করার পরিবর্তে ♠️spade দিয়ে underruff করে তাহলে নর্থের ♠️2 Lead করে ♠️KQ cash করার মাধ্যমে east এর অবশিষ্ট দুটি ♠️spade তুলে নিয়ে সাউথের ♦️AKQ cash করতে পারবো, যার ফলে আমাদের প্রয়োজনীয় ৫টি ট্রিকের জায়গায় মোট ৬টি ট্রিক চলে আসবে।
**লক্ষ্য করুন**⬆️ ওপরের ডায়াগ্রাম টিতে যদি সাউথ হ্যান্ডের লিড না হয়ে ওয়েস্ট হ্যান্ডের লিড হতো এবং ওয়েস্ট একটি ♦️diamond lead করতো তাহলে নর্থের ♠️A দিয়ে ruff করলে ইস্ট তাতেও squeezed হয়ে যেতো (সেক্ষেত্রে east থার্ড হ্যান্ড)।
⬇️এবারে একটি সম্পূর্ণ deal এর মাধ্যমে backwash squeeze বোঝার চেষ্টা করুন, তাহলে এই টেকনিকটি আয়ত্ত করতে সুবিধা হবে। এখানে south is declare on 4♥️ contract, west ♣️5 lead করেছে ও east ♣️K দিয়েছে এবং আমরা ♣️A দিয়ে ট্রিকটি নিয়েছি⬇️
এখন south একটি low ♥️heart খেলেছে, dummy থেকে ♥️K ও east ♥️A দিয়ে নিয়েছে। east এবার ♦️K lead করলো, কিন্তু south একটি low ♦️diamond দিয়ে ছেড়ে দিলো (আবশ্যক)। east ♦️Q খেললো ও south ♦️A দিয়ে নিলো (আবশ্যক)।
এবার south দুই রাউন্ড ♠️spade cash করলো এবং নর্থ থেকে তৃতীয় ♠️spade টি লিড করলো ও সাউথ হ্যান্ড থেকে একটি ♥️heart অনার্স দিয়ে ruff করলো, যেখানে ওয়েস্ট একটি low ♣️club ডিসকার্ড করলো।
এরপরে সাউথ একটি low ♥️heart lead করে নর্থ থেকে ধরলো। তাহলে পজিশনটি এরকম দাঁড়াবে।⬇️
এখন নর্থ থেকে একটি ♠️spade লিড করে সাউথ ♥️10 দিয়ে ruff করবে ও ওয়েস্ট বাধ্য হবে ♦️9 ডিসকার্ড করতে। এবার সাউথ ♥️4 খেলে নর্থের ♥️9 দিয়ে নিয়ে শেষ ♠️spade টি খেলবে ও সাউথ থেকে ♦️5 ডিসকার্ড করবে, ওয়েস্ট ruff করবে এবং বাধ্য হবে তার ♣️J9 থেকে লিড করতে, যার ফলে সাউথ ♣️Q10 দুটো ট্রিকই পাবে (endplay technique)।
**⬆️আপনাদের অনেকের মনে প্রশ্ন আসতে পারে east যখন ♥️A দিয়ে ট্রিক নিয়ে ♦️K লিড করলো সাউথ ♦️A দিয়ে কেনো ট্রিকটি নিলো না? যদি ♦️A দিয়ে নিতো ও ⬆️ওপরের হ্যান্ডটিতে যেভাবে
খেলাটি continue হয়েছে সেভাবে continue হতো তাহলে পজিশনটি ঠিক এরকম দাঁড়াতো।⬇️
**নর্থের লিড, এখন নর্থ থেকে একটি ♠️spade খেলে ♥️10 দিয়ে ruff করলে ওয়েস্ট একটি ♦️diamond ডিসকার্ড করবে। এবারে সাউথ ♥️4 খেলে নর্থ থেকে ♥️9 দিয়ে ধরে শেষ ♠️spade টি খেলে সাউথের একটি ♦️diamond Loser ডিসকার্ড করলে ওয়েস্ট ruff করবে এবং তারপরে ওয়েস্ট তার শেষ ♦️diamond টি (Exit Card) লিড করবে, যার ফলে ওয়েস্ট কে আর endplay করা যাবে না।
⬆️এই হ্যান্ডটির লিংক নিচে⬇️দেওয়া হলো। আপনারা নিজে খেলে চেষ্টা করুন এবং analysis করুন, তাহলেই আপনার ব্রিজ মেধা বৃদ্ধি পাবে।⬇️
```html
পরামর্শ: কার্ডের চালগুলো দেখতে 'Next' বাটনে ক্লিক করুন।
---
বি: দ্র:- ব্রিজ খেলার অন্যান্য কিছু Squeeze Technique, যেগুলো অবশ্যই আপনার জানা উচিৎ:-
**সুন্দরভাবে ব্রিজ খেলা শিখতে আমাদের blog টি Follow করে পাশে থাকার অনুরোধ রইলো। ধৈর্য্য ধরে আপনার মূল্যবান সময়টুকু দিয়ে আমাদের এই দীর্ঘ পোস্টটি অনুশীলন করার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।**
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন